ঈদের কেনাকাটায় স্মার্টফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের কেনাকাটার শেষদিকেও ক্রেতারা কিনছেন স্মার্টফোন। ছবিটি ঢাকার একটি বাজার থেকে গতকাল তোলা হয়েছে। ছবি: সুমন ইউসুফ
ঈদের কেনাকাটার শেষদিকেও ক্রেতারা কিনছেন স্মার্টফোন। ছবিটি ঢাকার একটি বাজার থেকে গতকাল তোলা হয়েছে। ছবি: সুমন ইউসুফ

ঈদ উপলক্ষে প্রযুক্তিবাজারে স্মার্টফোনের বিক্রি এবার বেশ ভালো। অনেকের ঈদের কেনাকাটার তালিকায় ঢুকে গেছে স্মার্টফোনও। ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে বাজার করতে আসা মিরপুরের সাদিকা জাহান বলেন, ‘পাঁচ হাজার টাকা ছাড়ে সামসাং গ্যালাক্সি এস ফাইভ নিয়ে নিলাম।’ ধানমন্ডি থেকে আসা হাসান জানালেন, ‘আট হাজার টাকা বাজেট ছিল, তাই দেখেশুনে সিম্ফনির একটি স্মার্টফোন নিয়ে নিলাম।’ বিক্রেতাদের মতে সামসাং, নকিয়া, সিম্ফনি, ওয়ালটনের স্মার্টফোনগুলো ঈদের বাজারে বেশি বিক্রি হচ্ছে। গতকাল শনিবার ঢাকার একাধিক বাজার থেকে পাওয়া স্মার্টফোনের মূল্য নিচে দেওয়া হলো।
স্যামসাং: গ্যালাক্সি এস ফাইভ ৬০,০০০; এস ফোর ৪১,০০০; এসফোর মিনি ৩৭,০০০; নোট থ্রি ৫৯,০০০; এস ডুয়োস টু ১৩,৯০০; ট্রেন্ড ৯,৯০০; গ্র্যান্ড নিও ২৩,৯০০ ও কোর ১৮,৫০০ টাকা। অ্যাপল: আইফোন ফোর ৩৪,৯০০; ফোর-এস ৩৯,৯০০; ফাইভ ৫১,৫০০ ও ফাইভ-এস ১৬ জিবি ৫৫,৫০০ টাকা। নকিয়া: লুমিয়া-৫২৫ ১২,৫০০; লুমিয়া-৬৩০ ১৪৯০০; লুমিয়া-৬২৫ ১৮,৫০০; লুমিয়া-৯২৫ ৩২,০০০; লুমিয়া-১০২০ ৪২,০০০ টাকা। সনি: এক্সপেরিয়া এস ২৫,০০০; পি ২০,০০০; জেড ৩২,৯০০ ও সোলা-১৫,৫০০ টাকা। ব্ল্যাকবেরি: বোল্ড ৯৭০০ ৩৫,০০০; বোল্ড টাচ ৯৯০০ ৪৩,০০০ ও জেট১০ ৫৫,০০০ টাকা। সিম্ফনি: ডব্লিউ-১৬ ৪,৪০০; ডব্লিউ-৭২ ৭,৯০০; ডব্লিউ-২৮ ১০,৯৯০; ডব্লিউ-১৪০ ১৪,৪৯০, জেডথ্রি ১৯,৯৯০ টাকা। ওয়ালটন: প্রিমো ডি ফোর ৪.৭৫০; এনএক্স ১৭,৯৯০; এফ-ওয়ান ৮,৯৯০; ই-ওয়ান ৫,২৯০ টাকা; জি এফ ৮,৬৯০; জি টু ১২,৫৯০ ও জি থ্রি ১১,৯৯০ টাকা। হুয়াউই: অ্যাসেন্ড ওয়াই৫১১ ৬,৯৯০; জি৬১০ ১৪,৯৯০; জি৬৩০ ১৫,৪৯০; জি৭৩০ ১৬,৯৯০; জি৭০০ ১৯,৯৯০; ও অ্যাসেন্ড মেট ২২,৯৯০; অ্যাসেন্ড পি৬ ২৪,৯৯০ টাকা। এইচটিসি: ওয়ান ম্যাক্স ৫১,০০০; ওয়ান ৪২,৯০০ ও ওয়ান মিনি ৩১,৯০০ টাকা।
—সংগ্রহ: রাহিতুল ইসলাম