ঈদের দিন পাঞ্জাবি পরব: এনামুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বাইরে ঈদ করলেও নতুন পাঞ্জাবি পরবেন ক্রিকেটার এনামুল
দেশের বাইরে ঈদ করলেও নতুন পাঞ্জাবি পরবেন ক্রিকেটার এনামুল

গত চারটি ঈদ পরিবারের সঙ্গে করতে পারেননি। এবারের ঈদও করা হবে না। ইংল্যান্ডে খেলতে যাবেন। তাই তো ঈদের আগে পরিবারের সবার জন্য কেনাকাটা সেরে ফেলেছেন। কখনো কখনো ঈদের কেনাকাটা নিজ জেলা কুষ্টিয়া থেকে করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয়।এনামুল হক বলেন, ‘ঈদ উপলক্ষ করে নিজের জন্য কিছু কিনি না। আগেই হয়তো কেনা থাকে। সেসবই পরা হয়। ঈদের দিনে সাধারণত পাঞ্জাবি পরি। একটু ভারী কাজের শেরওয়ানি কাটের জমকালো পাঞ্জাবি পছন্দ। নীল ও লাল রঙের পাঞ্জাবি যেমন ভালো লাগে, আবার হালকা রঙের পাঞ্জাবিও পরা হয়।’সকালে ঈদের নামাজ পড়ে   সেমাই খাওয়া হয়। মায়ের হাতের সব রান্নাই ভালো লাগে তাঁর। দুপুরে গরুর মাংস-খিচুড়ি খাওয়া চাই। এরপর বিকেলের দিকে টি-শার্ট পরে বড় ভাইয়ের বাইকে কিংবা বন্ধুদের সঙ্গে রিকশায় করে ঘুরতে বের হন। ‘একটা বাইকে আমি আর বড় ভাইয়া উঠি। আরেকটাতে বাবা ও ছোট ভাই। খুব মজা হয়।’ ঈদে পারিবারিক কোনো দাওয়াত বা আনুষ্ঠানিক অনুষ্ঠানে ফরমাল শার্ট-গ্যাবার্ডিনের সরু কাটের প্যান্ট পরেন। তবে সব সময়ের প্রিয় পোশাক টি-শার্ট। হাতে থাকে বেল্টের ঘড়ি। ভালোবাসেন মৃদু সুগন্ধি। চুলটা স্পাইক করে সাজান। দেশের বাইরে ঈদ করার অভিজ্ঞতা কেমন জানতে চাইলে এনামুল হক বলেন, ‘দেশের বাইরে থাকলে সবাই সেদিন নতুন পাঞ্জাবি পরি। তারপর সবাই মিলে কোথাও ঘুরতে যাই। ফোনে বাড়ির সবার সঙ্গে কথা বলি।