ঈদের পর ঢাকার প্রযুক্তি বাজারে ক্রেতাদের ভিড় তুলনামূলক কম, তবে গতকাল শনিবার থেকে বাজার ধীরে ধীরে জমে উঠছে। বিক্রেতারা জানান, এইচপি, ডেল, স্যামসাং ব্র্যান্ডের ল্যাপটপ কম্পিউটার বেশি কিনছেন ক্রেতারা। ল্যাপটপ ও নেটবুক কম্পিউটারের দামের তেমন পরিবর্তন দেখা যায়নি। গতকাল ঢাকার একাধিক কম্পিউটার বাজার থেকে নিচে ল্যাপটপ ও নেটবুকের দাম দেওয়া হলো।
ল্যাপটপ
এইচপি: কমপ্যাক সিকিউ৪৩-৪০০টিইউ, ডুয়াল কোর ২.২০ গি.হা. প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩২,০০০ টাকা। প্যাভিলিয়ন জি৪ ১৩১০এইউ, ২.২ গি.হা. প্রসেসর, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক ২৯,৬০০ টাকা। প্রোবুক পি৪৪৪০এস কোর আই৩ ২.৪ গি.হা. প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৪৫,৫০০ টাকা। ডেল: ইন্সপায়রন এন৩৪২০ ডুয়াল কোর ২.৪ গি.হা. প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩০,৫০০ ও এন৪০৫০, কোর আই৫ ২.৪ গি.হা. ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৫২,৮০০ টাকা। আসুস: এ৪৪এইচ ২.২০ গি.হা. ডুয়াল কোর প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩১,৫০০ ও কে৫৫এ ২.৬০ গি.হা কোর আই ৫ প্রসেসর ৭৫০ গি.বা. হার্ডডিস্ক ৪৯,০০০ টাকা। এসার: অ্যাস্পায়ার ভি৫-৪৭১, ১.৯ গি.হা. কোর আই৩ প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৪৩,৮০০ ও ৫৭৫৫ ২.৩ গি.হা. কোর আই৩ ৬৪০ গি.বা. হার্ডডিস্ক, ৪৮,৩০০ টাকা। অ্যাস্পায়ার ৫৭৫৫, ২.৩ গি.হা. কোর আই৩, ৬৪০ গি.বা. হার্ডডিস্ক, ৫০,৩০০ টাকা। অ্যাপল: ম্যাকবুক এয়ার ১.৭ গি.হা. কোর আই৫ ১২৮ গি.বা. হার্ডডিস্ক ১,০৭,০০০ টাকা। ম্যাকবুক প্রো ২.৫ গি.হা. কোর আই৫ ৫০০ গি.বা. হার্ডডিস্ক ১,১৫,০০০ টাকা। স্যামসাং: এনপি৩৫০ভি৪এক্স-এ০৭বিডি ২.৫ গি.হা. কোর আই৩, ৫০০ গি.বা. ৩৯,০০০ ও এনপি৩৭০আর৪ভি ২.৫ গি.হা. কোর আই৩, ৭৫০ গি.বা. হার্ডডিস্ক, ৪৩,০০০ টাকা। লেনোভো: জি৪৮০, ২.২ গি.হা. ডুয়াল কোর ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩২,৩০০ টাকা। ফুজিৎসু: এলএইচ৫৩১ বি৯৬০ ২.২ গি.হা. ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩৪,০০০ টাকা। লাইফবুক এস৬৪২০ ২.১ গি.হা. কোর টু ডুয়ো ৩২০ গি.বা. হার্ডডিস্ক ৯২,৫০০ টাকা। তোশিবা: স্যাটেলাইট এল৮৪০ডি, ২.৫ গি.হা. কোর আই৫ ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৪৮,৫০০ টাকা। সনি: ভায়ো এসভিই১৫১২৫ সিএক্সএস, ২.৫ গি.হা. কোর আই৫ ৩২০ গি.বা. হার্ডডিস্ক ৭৭,০০০ টাকা।
নেটবুক
এসার: অ্যাস্পায়ার ওয়ান ডি২৭০, ১.৬০ গি.হা. ৩২০ গি.বা. হার্ডডিস্ক ২৩,৬০০ ও ওয়ান ৭২৫ এএমডি সি৬০ ১.০ গি.হা. ৫০০ গি.বা. হার্ডডিস্ক ২৬,৩০০ টাকা। আসুস: এক্স১০১সিএইচ ৩২০ গি.বা. ২১,৮০০ ও অ্যাটম এন১০০এস, ১.৬ গি.হা. ৩২০ গি.বা. ২১,০০০ টাকা। স্যামসাং: অ্যাটম এন২১০০ ১.৬ গি.হা. ৩২০ গি.বা. ২২,৫০০ ও এন২৬০০, ১.৬ গি.হা. ৩২০ গি.বা. ২৯,০০০ টাকা। এইচপি: এইচপি মিনি ১১০ ৪১১৭টিইউ ১.৬ গি.হা. ৩২০ গি.বা. ২৬,০০০ ও ১১০-৪১১২টিইউ, ১.৬০ গি.হা. প্রসেসর ৩২০ গি.বা. ২৪,০০০ টাকা।
—সংগ্রহ: রাহিতুল ইসলাম