ঈদ সামনে রেখে রাজধানীর বাজারগুলোতে ক্রেতাদের উপস্থিতি বেশ ভালো, বিক্রিও বেশ জমে উঠেছে। উত্তরা থেকে যমুনা ফিউচার পার্কে ঘুরতে আসা ক্রেতা নাবিলা প্রথম আলোকে বলেন, ‘আসলে ঈদের শপিংয়ের পাশাপাশি কম্পিউটারের কি-বোর্ড, মাউস ও টিভি কার্ড কিনতে এসেছি।’ এদিকে বিক্রেতারা বলেন, ক্রেতারা এখন ছোট ছোট পণ্যই বেশি কিনছেন। স্পিকার, কি-বোর্ড, মাউস, হার্ডডিস্ক ড্রাইভ ইত্যাদি বেশি বিক্রি হচ্ছে। তা ছাড়া ঈদ সামনে রেখে প্রযুক্তিবাজার প্রতিদিনই জমে উঠছে। রাজধানীর কম্পিউটার বাজারগুলোতে দেখা যায়, বেচাকেনা আগের চেয়ে বেশ ভালো। গতকাল বুধবার রাজধানীর একাধিক বাজার ঘুরে পাওয়া কম্পিউটার পণ্যের দাম নিচে দেওয়া হলো।
প্রসেসর: কোর আইথ্রি ৩.১০ গিগাহার্টজ (গি.হা.) ৮,৩০০; কোর আইফাইভ ৩.২০ গি.হা. ১৬,০০০; ইন্টেল কোর আইথ্রি ৩.৩০ গি.হা. ৯,৫০০ ও কোর আইসেভেন ৩.৪০ গি.হা. ২৫,৫০০ টাকা। মাদারবোর্ড: এসরক এমডি৯৬০জিএম-ভিজিএস ৩ ৪,২০০; গিগাবাইট জিএ৭৮এলটি-এসটুপি এএমডি ৪,৬০০ ও ফক্সকন এইচ৬১ এমএক্সই-কে ৩,৮০০ টাকা। হার্ডডিস্ক ড্রাইভ: ওয়েস্টার্ন ডিজিটাল ৫০০ গি.বা. ৪,৫০০; ট্রানসেন্ড ৫০০ গি.বা. ৪,৬০০ ও স্যামসাং ৩২০ গি.বা. ৭,০০০ টাকা। বহনযোগ্য হার্ডডিস্ক: ট্রানসেন্ড ৫০০ গি.বা. ৫,৩০০; ৭৫০ গি.বা. ৬,২০০ ও ১ টে.বা. ৭,৪০০; ওয়েস্টার্ন ডিজিটাল ৫০০ গি.বা. ৫,৫০০ ও ১ টে.বা. ৭,৪০০; এডেটা ৫০০ গি.বা. ৫,০০০ ও ১ টে.বা. ৭,২০০ টাকা। র্যাম: ডিডিআর৩: অ্যাপাসার ২ গি.বা. ১,৭০০; এডেটা ৪ গি.বা. ৩,০০০; ট্রানসেন্ড ৪ গি.বা. ৩,৩৫০ ও ৮ গি.বা. ৬,২০০ টাকা। এলইডি মনিটর: স্যামসাং ২৭ ইঞ্চি থ্রিডি ৬২,০০০; ডেল ১৭ ইঞ্চি ৯,৬০০; আসুস ১৮.৫ ইঞ্চি ৮,২০০; এলজি ১৬ ইঞ্চি ৬,৫০০; ১৮.৫ ইঞ্চি ৭,৮০০ ও ২১.৫ ইঞ্চি ১২,৮০০ টাকা। গ্রাফিকস কার্ড: জোট্যাক ২১০ টিসি ডিডিআর ৩ ১ গি.বা. ২,৭০০; ২১০ ডি ৩ ১ গি.বা. ২,৯৫০; ৬১০ ২ গি.বা. ৪,৩৫০ ও ৭৩০ ৪ গি.বা. ৭,৫০০ টাকা। গিগাবাইট এইচডি-৬৪৫০ ১ গি.বা. ৪,১০০; গিগাবাইট-৫৪৫০ ১ গি.বা. ৩,২০০ টাকা। পেনড্রাইভ: ট্রানসেন্ড ৮ গি.বা. ৪৫০; ১৬ গি.বা. ৫৫০; ৩২ গি.বা. ১,০০০ ও ৬৪ গি.বা. ২,১০০ টাকা৷ টুইনমস ৮ গি.বা. ৪৫০; ৮ গি.বা. ৬০০ ও ৩২ গি.বা. ১,০৫০ টাকা৷ এডেটা ৮ গি.বা. ৪৫০ ও ৩২ গি.বা. ১,০০০ টাকা। মাউস: ভিশন ইউএসবি ১৩০ থেকে ১৮০ টাকা। নিউম্যান ইউএসবি ৩০০, তারহীন ৭০০ ও গেমিং ১,৫০০; এফোরটেক ৩০০ থেকে ২,০০০ এবং লজিটেক ৪৫০ থেকে ২,৫০০ টাকা। কি-বোর্ড: ভিশন-৮১৫৩ ২৩০ টাকা। বেলকিন ৯০০ থেকে ৪,০০০; ভ্যালু টপ ডব্লিউ-২৬১৩ ৪০০ ও মাল্টিমিডিয়া ৭৫০ টাকা। ইউপিএস: টেকফাইন ৬৫০ভিএ ২,৫০০ ও ১২ভিএ ৪,৭০০ টাকা। স্পিকার: ইডিফায়ার (২:১) ১,৬০০ থেকে ৩,২০০; মাইক্রোল্যাব (২:১) ১,৫০০ থেকে ২,৬০০; ক্রিয়েটিভ এসবিএস (২:১) ৯০০ থেকে ২,১০০ ও অ্যালটেক ল্যানসিং ১,৪০০ থেকে ৬,০০০ টাকা। টিভি কার্ড: এভারমিডিয়া ইন্টারনাল ৩,২০০ ও এক্সটারনাল ডব্লিউ ৭ ৪,৬০০; রিয়েলভিউ ১,৬৫০; গেডমি ১,৫০০ ও গেডমি স্পিড ১,৯০০ টাকা।