ঈদের বাজারে স্মার্টফোন আর ট্যাব

ঈদের কেনাকাটা বাজার বেশ জমে উঠেছে। শুধু নতুন পোশাক-আশাকই ঈদের বাজারের পণ্য আর নয়, এখন ঈদের কেনাকাটার তালিকায় স্থান পায় স্মার্টফোন আর ট্যাবলেট কম্পিউটারও। আর বিক্রেতাও প্রস্তুত। নতুন মডেলের ফোন, ট্যাব যেমন আছে বাজারে, তেমনি অনেকেই দিচ্ছেন মূল্যছাড় ও উপহার। রাজধানীর বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, ইস্টার্ন প্লাজা, ইস্টার্ন মল্লিকা, বিসিএস কম্পিউটার সিটিসহ বিভিন্ন বাজারে কেনাকাটার ধুম পড়েছে।
রায়ানস কম্পিউটার লিমিটেডের প্রধান নির্বাহী আহমেদ হাসান জানান, ঈদ সামনে রেখে কয়েক দিন ধরেই ট্যাবলেট কম্পিউটারের বিক্রি অনেক ভালো। তিনি বলেন, ‘অনেকে ঈদে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য ট্যাবলেট বেছে নিচ্ছে। স্মার্টফোনের পাশাপাশি এখন ট্যাবলেট কম্পিউটারও ভালো বিক্রিয় হচ্ছে। আমাদের বিভিন্ন ছাড় ও উপহারে মুগ্ধ ক্রেতারা। গত বছরের তুলনায় এবার ট্যাবের বিক্রি দ্বিগুণ হবে।’
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ইলেকট্রো ভিশনের স্বত্বাধিকারী এনামুল হক চৌধুরী বলেন, ঈদের বাজারে স্মার্টফোনের চাহিদা বেশ বেড়েছে। পাশাপাশি ট্যাবলেট কম্পিউটারও ভালো বিক্রয় হচ্ছে। তা ছাড়া নতুন সুবিধার স্মার্টফোনগুলো কিনছেন ক্রেতারা। সঙ্গে আছে বিভিন্ন ছাড় উপহার।
বসুন্ধরা সিটিতে স্মার্টফোন কিনতে আসা শেখ রমজান বললেন, ‘স্যামসাং এ-৫ স্মার্টফোনটি তিন হাজার টাকা কমে পেয়ে খুব ভালো লাগছে। তা ছাড়া অনেক দিন ধরে কিনব কিনব বলেও কেনা হচ্ছিল না। আজ পত্রিকার বিজ্ঞাপনে দেখলাম তিন হাজার টাকা ছাড়। তাই কিনে ফেললাম।’
নতুন সব স্মার্টফোন
ঈদ সামনে রেখে সব স্মার্টফোনে রয়েছে কমবেশি ছাড় ও উপহার। এর মধ্যে স্যামসাং গ্যালাক্সি এ-৫ ও ই-৭-এ রয়েছে তিন হাজার টাকা পর্যন্ত ছাড় এবং গ্যালাক্সি এক্স-৬ এজে পাবেন ১৫ হাজার টাকা পর্যন্ত ছাড়। হুয়াউইয়ের সঙ্গে পাবেন স্পিকার এবং জিতে নিতে পারেন থাইল্যান্ড ঘুরে আসার টিকিট।
স্যামসাং: গ্যালাক্সি এ-৫-এর দাম ২৭ হাজার ৯০০ টাকা, গ্যালাক্সি ই-৭ ২৬ হাজার ৯০০ টাকা, গ্যালাক্সি এস-৬ ৫৪ হাজার ৯০০ টাকা ও ৬ এজ ৬৪ হাজার ৯০০ টাকা। মাইক্রোসফট: লুমিয়া ৫৪০ ১৩ হাজার ৯৯০ টাকা। সিম্ফনি: টি৮প্রো ৭ ইঞ্চি ১২ হাজার ৪৯০ টাকা। ওয়ালটন: আরএক্স-৩ ১৩ হাজার ৯৯০ টাকা, আরএক্স-২ ১২ হাজার ৯৯০ টাকা, প্রিমো ভি-১ ১৭ হাজার ৯৯০ টাকা, প্রিমো জেডওয়াই ২৮ হাজার ৯৯০ টাকা। ওকাপিয়া: আলটিমা ১০ হাজার ৯৯০ টাকা, এয়ার ৭ হাজার ৯৯০ টাকা, ম্যাজিক প্রো ৬ হাজার ৪৯০ টাকা। জিওনি: এস-৭ ৩২ হাজার ৯৯৯ টাকা, এম-৩ ১৭ হাজার ৯৯৯ টাকা। অ্যালকাটেল: আইডলএক্স দাম ১৪ হাজার ৯৯৯ টাকা, আইডল প্লাস ১২ হাজার ৯৯৯ টাকা। এলিট: ইভিও এনএক্স-১ ৯ হাজার ৭৭৭ টাকা, ইভিও-৭০ ৭ হাজার ১১১ টাকা। সিম্ফনি: এম-১ ৭ হাজার ১৯০ টাকা, জেডভি-১ ১৪ হাজার ৯৯০, পি-৬ ৯ হাজার ৯৯০ টাকা। মাইক্রোম্যাক্স: একিউ-৫০০০ ১৪ হাজার ৯৯০ টাকা, এ-১১৪ ১২ হাজার ৯৯৯ টাকা। হুয়াউই: পি-৮ ৪৯ হাজার ৯৯০ টাকা, পি-৮ লাইট ২২ হাজার ৪৯০ টাকা। ম্যাক্সিমাস: ওয়ানএক্স ৯ হাজার ১৫০ টাকা, ওয়ানএক্স ইউএফও ৯ হাজার ৯৯৯ টাকা। আমরা: এফোন ১৪ হাজার ৯৫০ টাকা, সিংনেটা ৯ হাজার ৯৯০ টাকা।
নতুন ট্যাবলেট কম্পিউটার
স্যামসাং: গ্যালাক্সি ট্যাব এস ১০.৫ ইঞ্চি ৫৩ হাজার টাকা ও গ্যালাক্সি ট্যাব-৪ ৭ ইঞ্চি ১৯ হাজার ৯০০ টাকা। আসুস: ট্রান্সফরমার টি-১০০ টিএম ১০.৫ ইঞ্চি দাম ৩৭ হাজার টাকা ও এফই-১৭০ সিজি ৭ ইঞ্চি ১৪ হাজার টাকা। লেনোভো: এ৭-৩০ ৭ ইঞ্চি ১৪ হাজার ৫০০ ও এস-৮ ৮ ইঞ্চি ২৮ হাজার টাকা। টুইনট্যাব: টি-৭২৪ ৭ ইঞ্চি ৫ হাজার ৫০০ টাকা ও টি-৭৩ জিডি ৭ ইঞ্চি ১৫ হাজার টাকা। হুয়াউই: ইয়ুথ ৭ ইঞ্চি ১১ হাজার ৫০০ টাকা ও মিডিয়া প্যাড এম-১ ৮ ইঞ্চি ২৫ হাজার ৪৯০ টাকা। ওয়ালটন: ওয়াল প্যাড প্রো ৭ ইঞ্চি ১৯ হাজার ৯৯০ টাকা ও ওয়াল প্যাড ১০ এক্স ৮ ইঞ্চি ২৫ হাজার ৪৯০ টাকা। এইচটিএস: টিএস ৭ ইঞ্চি ছয় হাজার টাকা। মাইসেল: পি-৮ স্মার্টট্যাব ৭ হাজার ৪৯০ টাকা ও পি-৪ স্মার্টট্যাব ১০ হাজার ৪৯০ টাকা।