ঈশ্বর অদ্বিতীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ  অংশ-৫

প্রিয় পরীক্ষার্থী, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষার ২ নম্বর প্রশ্নটি থাকে ‘শূন্যস্থান পূরণ’।

অধ্যায়-৪
১. মানুষের মধ্যে মিল যেমন আছে,—আছে।
উত্তর: অমিলও।
২. ধর্মের দিক থেকেও — আছে।
উত্তর: পার্থক্য।
৩. সকল ধর্মই নিজের মুক্তি এবং জীব ও জগতের — চায়।
উত্তর: মঙ্গল।
৪. সাধনার পথ একটি নয়, —।
উত্তর: বহু।
৫. উপাসনার পথ বিভিন্ন হলেও উপাস্য এক এবং —।
উত্তর: অদ্বিতীয়।
৬. সকল মানুষের মধ্যে রয়েছে —।
উত্তর: একই মনুষ্যত্ব।
৭. মুসলমান ধর্মাবলম্বীরা তাদের উপাসনালয়কে বলেন —।
উত্তর: মসজিদ।
৮. হিন্দুরা তাদের উপাসনালয়কে বলেন —।
উত্তর: মন্দির।
৯. মানুষে মানুষে কোনো—করা উচিত নয়।
উত্তর: পার্থক্য।
১০. সকল ধর্মের মানুষকে — বলে ভাবব।
উত্তর: আপন।
১১. ধর্মীয় সাম্য বজায় রাখলে তার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় —।
উত্তর: সম্প্রীতি।
১২. সকল ধর্মের প্রতি — পোষণ করব।
উত্তর: শ্রদ্ধা।
১৩. ধর্মীয় — রক্ষা করে চলা উচিত।
উত্তর: সাম্য।
১৪. সবার ওপরে—সত্য, তাহার ওপরে নাই।
উত্তর: মানুষ।
১৫. সকল ধর্মের মানুষ একে অপরের —।
উত্তর: ভাই।
১৬. ধর্মীয় সাম্য আমাদের — করে।
উত্তর: বিশ্বাস জাগ্রত।
১৭. ঈশ্বর —।
উত্তর: অদ্বিতীয়।

অধ্যায়-৫
১. নম্র-ভদ্র আচরণকেই বলে —।
উত্তর: শিষ্টাচার।
২. শিষ্টাচার একটি — গুণ।
উত্তর: নৈতিক।
৩. শিষ্টাচার মানুষের চরিত্রকে — করে।
উত্তর: উন্নত।
৪. শিষ্টাচার দ্বারা মানুষের — জয় করা যায়।
উত্তর: মন।
৫. স্বর্গ থেকে এলেন দেবর্ষি—।
উত্তর: নারদ।
৬. প্রতিটি ধর্মমতের নিজস্ব — আছে।
উত্তর: বিধিবিধান।
৭. রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে — প্রয়োজন।
উত্তর: পরমতসহিষ্ণুতা।

সহকারী শিক্ষক গবর্নমেন্ট ল্যাব. হাইস্কুল, ঢাকা

বাকি অংশ ছাপা হবে কাল