ঈশ্বরদীতে ডিজিটাল বাংলাদেশের সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনে গত বৃহস্পতিবার দিনব্যাপী ‘ডিজিটাল বাংলাদেশ, লক্ষ্য ও অর্জন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ শামসুর রহমান শরিফ। তিনি বলেন, এ ধরনের সেমিনার ভবিষ্যতে আরও বেশি করে আয়োজনের প্রয়োজনীয়তা রয়েছে। প্রত্যন্ত গ্রামে কম্পিউটার প্রশিক্ষণ ও এর ব্যবহার আরও সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সেমিনারে ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহকারী প্রোগ্রামার তাহানিয়াতুল এডিসন। তিনি জানান, সরকার কম্পিউটারে বাংলা ফন্ট চালুর উদ্যোগ নিয়েছে। বর্তমানে কম্পিউটারের মাধ্যমে ঈশ্বরদীর বিভিন্ন ইউনিয়নে তারা ইন্টারনেট ও তথ্য প্রযুক্তিবিষয়ক সেবা দিচ্ছে। সেমিনারে দেশের তৃণমূল পর্যায় থেকে শুরু করে সরকারি অফিসে কীভাবে ডিজিটাল বাংলাদেশের সুবিধার আওতায় আসবে বা এসেছে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।—ঈশ্বরদী প্রতিনিধি