উ চ্চ ত র গ ণি ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুশীলনী ২ (৬) 
প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। দেখতে দেখতে এসএসসি পরীক্ষা সামনে এসে যাচ্ছে। নিশ্চয়ই তোমরা পড়াশোনায় মনোযোগী হচ্ছ নিবিড়ভাবে। উচ্চতর গণিতের সমস্যাগুলো বারবার অনুশীলন করা জরুরি। আজ আমি উচ্চতর গণিতের জ্যামিতি অংশের একটি অনুশীলনীর সমাধান করব।

প্রশ্ন: ABCD আয়তক্ষেত্রের কর্ণদ্বয় O বিন্দুতে ছেদ করেছে। আয়তক্ষেত্রের অভ্যন্তরে যেকোনো বিন্দু P হলে প্রমাণ করো যে, PA2+PB2+PC2+ PD2=AC2+4PO2.
বিশেষ নির্বচন:
মনে করি, ABCD আয়তক্ষেত্রের AC ও BD কর্ণদ্বয় পরস্পর O বিন্দুতে ছেদ করেছে। P আয়তক্ষেত্রের অভ্যন্তরে যেকোনো বিন্দু।
P, A; P, B; P, C; P, D এবং P, O যোগ করি।
প্রমাণ করতে হবে যে PA2+PB2+PC2+PD2=AC2+4PO2.
প্রমাণ:
আমরা জানি, আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।
ABCD আয়তক্ষেত্রের AO=CO = BO=DO
এখন, APC-এ AC-এর মধ্যবিন্দু O এবং PO মধ্যমা
PA2+PC2=2(PO2+AO2)...........(i)
[অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে]
আবার, BPD-এ BD-এর মধ্যবিন্দু O এবং PO মধ্যমা।
PB2+PD2=2(PO2+BO2)...........(ii)
[অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে]
(i) ও (ii) নং সমীকরণ যোগ করে পাই,
PA2+PC2+PB2+PD2=2(PO2+AO2)+2(PO2+BO2)
= 2PO2+2AO2+2PO2+2BO2
= 4PO2+2AO2+2PO2+2BO2
= 4PO2+2AO2+2AO2 [AO=BO]
= 4PO2+4AO2
= 4PO2+(2AO)2
= 4PO2+AC2
PA2+PB2+PC2+PD2=AC2+4PO2
(প্রমাণিত)

 সহকারী শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা