উ চ্চ ত র গ ণি ত
অনুশীলনী ২ (৬)
প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। উচ্চতর গণিতের সমস্যাগুলো বারবার অনুশীলন করা জরুরি। আজ উচ্চতর গণিতের জ্যামিতি অংশের গুরুত্বপূর্ণ একটি এক্সট্রার সমাধান করব।
প্রশ্ন: কোনো ABC ত্রিভুজের মধ্যমাত্রয় G বিন্দুতে মিলিত হলে প্রমাণ কর যে, AB2+BC2+CA2=3(GA2+GB2+GC2)
বিশেষ নির্বচন: মনে করি, ABC ত্রিভুজের BC, CA ও AB বাহুর ওপর অঙ্কিত মধ্যমা যথাক্রমে AD, BE ও CF পরস্পর G বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে, AB2+BC2+CA2=3 (GA2+GB2+GC2).
প্রমাণ: ABC-এ AD মধ্যমা,
AB2+AC2=2(AD2+BD2)...........(i)
[অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে]
ABC-এ BE মধ্যমা, AB2+BC2=2(BE2+CE2)...........(ii)
ABC-এ CF মধ্যমা, AC2+BC2=2(CF2+AF2)...........(iii)
(i), (ii) ও (iii) নং সমীকরণ যোগ করে পাই
AB2+AC2+AB2+BC2+AC2+BC2
=2AD2+2BD2+2BE2+2CE2+2CF2+2AF2
বা, 2AB2+2BC2+2AC2
=2AD2+2BE2+2CF2+2BD2+2CE2+2AF2
বা, 2(AB2+BC2+AC2)
=2AD2+2BE2+2CF2+2BD2+2CE2+2AF2
বা, 4 (AB2+BC2+AC2)
= 4AD2+4BE2+4CF2+4BD2+4CE2+4AF2
[উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে]
বা, 4 (AB2+BC2+AC2)
= 4AD2+4BE2+4CF2+(2BD)2+(2CE)2+(2AF)2
বা, 4 (AB2+BC2+AC2)=4AD2+4BE2+4CF2+BC2+AC2+AB2
বা, 4 (AB2+BC2+AC2)-(AB2+BC2+AC2)
= 4AD2+4BE2+4CF2
বা, 3(AB2+BC2+AC2) = 4(AD2+BE2+CF2).......... (iv)
আবার, আমরা জানি,
ত্রিভুজের মধ্যমাত্রয় সমপাত বিন্দুতে 2:1 অনুপাতে বিভক্ত করে।
বা, 2AD = 3AG
বা, (2AD)2 = (3AG)2 [বর্গ করে]
বা, 4AD2 = 9AG2
অনুরূপভাবে, 4BE2=9BG2 এবং 4CF2=9CG2
এখন, (iv) নং সমীকরণ থেকে পাই,
3(AB2+BC2+AC2) = 9AG2+9BG2+9CG2
বা, 3(AB2+BC2+AC2) = 9(AG2+BG2+CG2)
AB2+BC2+CA2 = 3(GA2+GB2+GC2).
[উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে]
(প্রমাণিত)
সহকারী শিক্ষক
সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা