উ চ্চ ত র গ ণি ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

জ্যামিতি
অনুশীলনী-৪
প্রিয় শিক্ষার্থী, আজ জ্যামিতি অংশ থেকে অনুশীলনীর এক্সট্রার সমস্যার সমাধান করব।
প্রশ্ন:
কোনো বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু P থেকে যদি ওই বৃত্তে একটি স্পর্শক PT ও একটি ছেদক PBA অঙ্কন করা হয়, তবে প্রমাণ করো যে PT2 = PA.PB
বিশেষ নির্বচন:
মনে করি, O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের বহিঃস্থ একটি বিন্দু P. P থেকে ওই বৃত্তে একটি স্পর্শক PT এবং একটি ছেদক PBA অঙ্কন করি। প্রমাণ করতে হবে যে PT2 = PA.PB
অঙ্কন:
O, A; O, P; O, T যোগ করি। O থেকে PA-এর ওপর OM লম্ব অঙ্কন করি।
প্রমাণ:
আমরা জানি, বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো জ্যা-এর ওপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে।
OM^AB

AM=MB

POT সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই,

OP2 = PT2+OT2

বা, PT2 = OP2-OT2

বা, PT2 = OP2-OA2..........(i)

[ OA=OT (একই বৃত্তের ব্যাসার্ধ)]

আবার, OAM সমকোণী ত্রিভুজে,

OA2 = OM2+AM2

OPM সমকোণী ত্রিভুজে,

OP2 = OM2+PM2

(i) নং সমীকরণে OP2 ও OA2 এর মান বসিয়ে পাই,

PT2 =

   (OM2+PM2) - (OM2+AM2)

= OM2+PM2-OM2-AM2

= PM2-AM2

= (PM+AM) (PM-AM)

= PA (PM-BM) [ AM=BM)

= PA.PB

PT2=PA.PB

(প্রমাণিত)