উই ফোনে বিনা মূল্যে ২৫ জিবি জায়গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘উই’ ব্র্যান্ড নাম দিয়ে পাঁচটি মডেলের স্মার্টফোনসহ স্মার্ট সলিউশন-সেবা উদ্বোধন করেছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘আমরা’ কোম্পানিজ। আজ শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ‘উই’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে আমরার কর্মকর্তারা বলেন, স্মার্টফোনে প্রচলিত সুবিধাগুলো তো থাকবেই, এমনকি চার হাজার টাকার ফোনে ২৫ গিগাবাইট পর্যন্ত ক্লাউড স্টোরেজে বা উই ক্লাউডে জায়গা বিনা মূল্যে দেওয়া হবে। এমনকি প্রিমিয়াম স্মার্টফোনগুলোতে ১০০ জিবি পর্যন্ত জায়গা দুই বছর পর্যন্ত বিনা মূল্যে দেওয়ার চিন্তা-ভাবনা চলছে।
অনুষ্ঠানে উই স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ডিজিটাল প্যাকেজের ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইন্তেখাব মাহমুদ। তিনি বলেন, দেশের প্রযুক্তি ক্ষেত্রের বর্তমান অবস্থা ও পূর্ব অভিজ্ঞতার আলোকে ‘আমরা’ কোম্পানিজ গ্রাহকদের সেরা পণ্য ও সেবা দিতে দৃঢ়প্রতিজ্ঞ। বর্তমানে মানুষের জীবনে স্মার্টফোন একটি গুরুত্বপূর্ণ যন্ত্র হিসেবে কাজ করছে। তাই মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় কিছু ফিচার উই ফোনে দেওয়া হয়েছে।

পাঁচটি মডেলের উইফোন বাজারে এনেছে আমরা কোম্পানিজ। ছবি: মো. মিন্টু হোসেন
পাঁচটি মডেলের উইফোন বাজারে এনেছে আমরা কোম্পানিজ। ছবি: মো. মিন্টু হোসেন

উই স্মার্টফোন প্যাকেজের সঙ্গে রয়েছে ১০০ জিবি পর্যন্ত বিনা মূল্যে ক্লাউড স্টোরেজ সুবিধা। দেশব্যাপী ৫০০ জায়গায় বিনা মূল্যে ওয়াই-ফাই সেবা এ বছরের মধ্যে দেশের গুরুত্বপূর্ণ ১ হাজার ৫০০ স্থানে বাড়ানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
ইন্তেখাব মাহমুদ বলেন, ক্লাউড ও বিনা মূল্যে ওয়াই-ফাই সেবার নিশ্চয়তায় সাশ্রয়ী দামে ফোন বিক্রি করবে আমরা। এ লক্ষ্যে ‘মোর দ্যান আ ফোন’ স্লোগানে স্মার্টফোন বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। ঢাকায় পাঁচটি ব্র্যান্ড আউটলেটসহ সারা দেশের ১০০০ রিটেইল আউটলেট উই ফোন কেনা যাবে।
অনুষ্ঠানে এক্স ১, বি ১, আর ১, এল ১ ও ভি ১ মডেলের পাঁচটি অ্যান্ড্রয়েডচালিত ফোনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। সবগুলো ফোন থ্রিজি সমর্থন করে। এখনো ফোনগুলোর দাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি প্রতিষ্ঠানটি।