উইকিপিডিয়াতেও এগিয়ে ফেসবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়াতে ২০১২ সালে বিভিন্ন ভাষায় সবচেয়ে বেশি খোঁজা হয়েছে ফেসবুক। ইংরেজি ভাষায় খোঁজা শীর্ষ দশ নিবন্ধের তালিকায় রয়েছে উইকি, ডেথস ইন ২০১২, ওয়ান ডিরেকশন, দ্য অ্যাভেঞ্জার্স, ফিফটি শেডস অব গ্রে, ২০১২ ফেনোমেনন, দি ডার্ক নাইট রাইসেস, গুগল এবং দশম স্থানে রয়েছে দ্য হাঙ্গার গেমস। সম্প্রতি উইকি ট্রেন্ডস প্রকল্প হিসেবে এ তথ্য প্রকাশ করেন সুইডিশ সফটওয়্যার প্রকৌশলী জোহান গুনারসন। এ তালিকা (http://toolserver.org/~johang/2012.html) অনুযায়ী বিভিন্ন ভাষার উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি খোঁজা তথ্যের মধ্যে সেরা ১০০টি বিষয় কতবার খোঁজা হয়েছে, সে বিষয়টি তুলে ধরা হয়েছে। ইংরেজি ছাড়া জাপানি ভাষার উইকিপিডিয়াতে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে অভিনেত্রীদের ভিডিও, ডাচ ভাষায় হুয়া শানের পাহাড়ে ওঠার ঘটনা, পার্সি ভাষায় নতুন বছর উদ্যাপনের নানা তথ্য, আরবি ভাষায় মুহাম্মদ আলী পাশা, ইন্দোনেশিয়ান ভাষায় ফুটবল, ভলিবল এবং বাস্কেটবল, রাশিয়ান ভাষার উইকিপিডিয়ায় ইউটিউব, ডেনিশ এবং নরওয়েতে কানাডার পপ তারকা জাস্টিন বিবার বিষয়ে সবেচেয়ে বেশি তথ্য খোঁজা হয়েছে। এর বাইরে ছবি আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ ইন্সট্রাগ্রামে লোকেশন শেয়ারের মধ্যে সেরা স্থান নির্বাচিত হয়েছে ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দর। এ স্থান থেকে প্রায় এক লাখ ছবি তোলা হয়েছে এবং স্থানটি শেয়ার করা হয়েছে। এ তালিকায় (http://goo.gl/Fyt4p) আরও রয়েছে ব্যাংককের সিয়াম প্যারাগন, যুক্তরাষ্ট্রের ডিজনিল্যান্ড পার্ক, নিউইয়র্কের টাইমস স্কয়ার, এটিঅ্যান্ডটি পার্ক ইত্যাদি। —বিবিসি অবলম্বনে কাজী আলম