উইকিপিডিয়ায় ১০ লাখ সম্পাদনা করেছেন জাস্টিন
ইন্টারনেটে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ায় প্রথমবারের মতো ১০ লাখ সম্পাদনার মাইলফলক ছুঁয়েছেন উইকিপিডিয়ান জাস্টিন অ্যান্থনি ন্যাপ (http://en.wikipedia.org/wiki/User:Koavf)। আমেরিকার এ উইকি স্বেচ্ছাসেবক সাত বছর ধরে উইকিপিডিয়ায় নিয়মিত সম্পাদনা করছেন। প্রতিদিন তাঁর গড় সম্পাদনার সংখ্যা ৩৮৫টি। সম্প্রতি উইকিপিডিয়ায় এ সম্পর্কে বিস্তারিত জানানো হয়। স্বেচ্ছাসেবী ভিত্তিতে উইকিপিডিয়ায় কাজ করে থাকেন উইকিপিডিয়ানরা। ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে দর্শন ও কূটনীতি বিষয়ে ডিগ্রিধারী জাস্টিন ২০০৫ সাল থেকেই নিয়মিত উইকিপিডিয়ায় নানা ধরনের নিবন্ধে কাজ করে যাচ্ছেন। তিনি যুক্তরাজ্যের শীর্ষ ব্যবহারকারীদের তালিকায়ও দ্বিতীয় স্থানে রয়েছেন। বিভিন্ন বিষয়ের মধ্যে তিনি রাজনীতি, দর্শন, ধর্ম এবং জনপ্রিয় সংস্কৃতির বিষয়ে নিয়মিত নিবন্ধ যুক্ত করে যাচ্ছেন। —দ্য টেলিগ্রাফ অবলম্বনে নুরুন্নবী চৌধুরী