উইকিলিকসের টুইটার তথ্য চেয়েছে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ যখন বিভিন্ন মামলা মোকাবিলা করতে ব্যস্ত তখন উইকিলিকসের নানা তথ্য খোঁজার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকার উইকিলিকসের মাইক্রোব্লগিং সাইট টুইটারের নানা ধরনের তথ্য চেয়েছে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ডিস্ট্রিক কোর্ট থেকে সম্প্রতি এ-সংক্রান্ত রায় ঘোষণা করা হয়। এতে বলা হয়, উইকিলিকসের ব্যবহূত নাম, ঠিকানা, সংযোগ রেকর্ড, টেলিফোন নম্বর এবং পেমেন্ট-সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য জমা দেওয়ার কথা বলা হয়। উইকিলিকসের নামসহ যতগুলো টুইটার ঠিকানা আছে, সবগুলোর ব্যাপারে তথ্য চাওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশের অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালত অ্যাসাঞ্জ ও উইকিলিকসের ব্যাপারে এমন সিদ্ধান্ত নিল। এর আগে অ্যাসাঞ্জের বিভিন্ন বিষয়ের ওপর তথ্য চাওয়া হলেও এবারই অনলাইনে উইকিলিকসের নানা কর্মকাণ্ডের ব্যাপারে নজর দেওয়া হচ্ছে। —বিবিসি অবলম্বনে নুরুন্নবী চৌধুরী