উইটসার পরিচালক হলেন এস এম ইকবাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস অ্যালাইয়েন্সের (উইটসা) পরিচালক নির্বাচিত হয়েছেন এস এম ইকবাল। সম্প্রতি কানাডার মন্ট্রিল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত উইটসার পরিচালনা পর্ষদের বৈঠকে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) মনোনীত প্রার্থী এস এম ইকবালকে পরিচালক পদে নির্বাচিত করা হয়। খবর বিজ্ঞপ্তির। বিসিএস এবং আইএসপিএবির সাবেক সভাপতি ও টেকভিশন সিস্টেমস অ্যান্ড সলিউশন্সের ব্যবস্থাপনা পরিচালক এস এম ইকবাল ২০১২-১৪ মেয়াদে উইটসার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। বিসিএসের বর্তমান কমিটি তাঁকে অভিনন্দন জানিয়েছে।