প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যপ্রযুক্তি ব্যবসায় খাতের সংগঠনগুলোর আন্তর্জাতিক জোট ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স (উইটসা) ‘বিজনেস টু বিজনেস (বিটুবি)’ সাইট তৈরি করবে। আর এ সাইটের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। ২৩ মে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত উইটসার গ্লোবাল ট্রেড কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
এ সভায় সভাপতিত্ব করেন উইটসার গ্লোবাল ট্রেড কমিটির সভাপতি মো. সবুর খান। তিনি জানান, এ উদ্যোগের ফলে বিসিএস এবং বাংলাদেশের তথ্যপ্রযুক্তি শিল্পের জন্য নতুন সম্ভানার দ্বার উন্মোচিত হবে।
উইটসার সভায় সিদ্ধান্ত হয়, এখন থেকে ৮০টি দেশের সমন্বয়ে গঠিত উইটসার প্রতিটি সদস্যের অফিস অন্য সদস্য রাষ্ট্রসমূহ বা সংস্থার অনুমোদিত যে কেউ ব্যবহার করতে পারবে।
বিজ্ঞপ্তি