উইন্ডোজ ফোন নিয়ে সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোবাইল ফোনের জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেম বিষয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গত সোমবার একটি সেমিনার হয়েছে। মাইক্রোসফট স্টুডেন্ট পার্টনার-এর শাবিপ্রবি শাখা এ সেমিনারের আয়োজন করে। Èউইন্ডোজ ফোন প্ল্যাটফর্মের পরিচিতি' শীর্ষক সেমিনারে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকেৌশল (সিএসই) বিভাগের প্রধান অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, মাইক্রোসফটের কর্মকর্তা অমি আজাদ, প্রিয় ডট কম-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জাকারিয়া স্বপন বক্তব্য দেন। এ সময় সিএসই বিভাগের শিক্ষক আবু আউয়াল মো. শোয়েবসহ বিশ্ববিদ্যালয়ের আড়াই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। সন্ধ্যা সোয়া সাতটার দিকে সেমিনার শেষ হয়। ∏শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি