উইন্ডোজ-৮ আসছে ২৬ অক্টোবর (ভিডিও)
২৬ অক্টোবর থেকে উইন্ডোজের নতুন সংস্করণ `উইন্ডোজ-৮' বাজারে আনছে মাইক্রোসফট করপোরেশন।মাইক্রোসফট ব্লগে প্রকাশিত তথ্য অনুসারে, ১৮ জুলাই মাইক্রোসফটের বার্ষিক সেলস মিটিংয়ে প্রতিষ্ঠানটির উইন্ডোজ ও উইন্ডোজ লাইভ বিভাগের প্রধান স্টিভেন সিনোফস্কি উইন্ডোজ বাজারে আনার তারিখ চূড়ান্ত করেছেন।এক দশকের মধ্যে উইন্ডোজে সবচেয়ে বড় ধরনের পরিবর্তন ঘটছে নতুন সংস্করণটিতে। এর আগে মাইক্রোসফট জানিয়েছিল, অক্টোবরে বাজারে ছাড়া হবে নতুন এ সংস্করণটি। কিন্তু ওই সময় নির্দষ্টি তারিখ ঘোষণা করেনি। এক খবরে জানিয়েছে বিবিসি।কম্পিউটার ও ট্যাবলেটের জন্য বিশেষভাবে তৈরি উইন্ডোজ-৮-এ এআরএম প্রসেসরকে সমর্থন করে। ইনটেল ও এএমডির এক্স ৮৬ মাইক্রো প্রসেসরের কম্পিউটারেও চলবে উইন্ডোজ-৮। `সারফেস' নামে উইন্ডোজনির্ভর নিজস্ব ট্যাবলেট কম্পিউটারেরও ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।উইন্ডোজ-৮ চালিত ট্যাবলেট বাজারে থাকা অ্যাপলের আইপ্যাডসহ অন্যান্য প্রতিষ্ঠানের ট্যাবলেটগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বলে আশাবাদী মাইক্রোসফট। এ ছাড়া স্যামসাং, হিউলেট প্যাকার্ড (এইচপি) ও ডেল উইন্ডোজের নতুন এ সংস্করণ দিয়ে ট্যাবলেট তৈরি করবে বলেও জানা গেছে।২০১১ সালের জানুয়ারি মাসে কনজুমার ইলেকট্রনিকস শোতে প্রথম উইন্ডোজ-৮ তৈরির খবর জানায় মাইক্রোসফট করপোরেশন।প্রযুক্তি বিশে্লষকেরা জানিয়েছেন, বর্তমানে লোকসানের মুখে রয়েছে মাইক্রোসফট। বার্ষিক আয়ের প্রতিবেদন ঘোষণা করার আগের দিন উইন্ডোজের নতুন সংস্করণ আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।