উইন্ডোজ ৮-এ পয়সা ছাড়া ডিভিডি নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোসফটের উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা বিনা খরচে আর ডিভিডি পে্লয়ারের সুবিধা পাবেন না। ডিভিডি চালাতে হলে বাড়তি পয়সা খরচ করে `মিডিয়া সেন্টার' আপগ্রেড করে নিতে হবে বা তৃতীয় কারও কাছ থেকে সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। মাইক্রোসফটের বরাতে এক খবরে টেলিগ্রাফ জানিয়েছে, উইন্ডোজ ৭-এর মতো মিডিয়া সেন্টার সফটওয়্যারের প্যাকেজ সুবিধা উইন্ডোজ ৮-এ নেই।উইন্ডোজ ৮-এ অনলাইন মিডিয়া হিসেবে এইচ২৬৪, ভিসি-১, এমপিফোর, এসিসি, ডবি্লউএমএ, এমপিথ্রি, পিসিএম এবং ডলবি ডিজিটাল প্লাস কোডেক সমর্থন করবে। মাইক্রোসফট জানিয়েছে, নতুন উইন্ডোজ ৮ নির্ভর আল্ট্রাবুক কম্পিউটারগুলোতে কোনো বল্টি ইন ডিভিডি ড্রাইভ থাকে না এবং এক্সটার্নাল ড্রাইভের ব্যবহারও কম হয়। এ ছাড়া উইন্ডোজ ৮ নির্ভর ট্যাবলেটেও ডিভিডি ড্রাইভ থাকছে না। মাত্র ৭ শতাংশ উইন্ডোজ ৭ ব্যবহারকারী মিডিয়া সেন্টার ব্যবহার করেন। তাই উইন্ডোজ ৮-এ মিডিয়া সেন্টার রাখা হলেও ডিভিডি প্লেব্যাক সুবিধা রাখা হচ্ছে না। এ সুবিধা পেতে আলাদা করে সফটওয়্যার ইনস্টল করতে হবে। মাইক্রোসফট আরও জানিয়েছে, অবশ্য ব্যবহারকারী চাইলে উইন্ডোজ ৮ নির্ভর ডিভাইসের অপটিক্যাল ডিস্ক পে্লব্যাক ব্যবহার করে ডিভিডি ও ব্লুরে-এ দুই সুবিধাই পেতে পারেন।