উইন্ডোজ ৮-এর সর্বশেষ পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্ত
উইন্ডোজ ৮-এর সর্বশেষ পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্ত করেছে মাইক্রোসফট। বিবিসি জানায়, গত বৃহস্পতিবার উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সর্বশেষ পরীক্ষামূলক সংস্করণটি উন্মুক্ত করেছে মাইক্রোসফট। এ সংস্করণটি ডেস্কটপ, ল্যাপটপ ও ট্যাবলেট কম্পিউটারের জন্য উপযোগী। উইন্ডোজ ৭ চালিত কম্পিউটারেও উইন্ডোজ ৮ প্রো সংস্করণটি আপগ্রেড করে নেওয়া যাবে।সর্বশেষ সংস্করণটিতে নতুন করে যুক্ত হয়েছে বিং সার্চ ইঞ্জিন, উন্নত মেইল ব্যবস্থা, স্পোর্টস অ্যান্ড নিউজসহ নতুন অনেক অ্যাপি্লকেশন ব্যবহারের সুবিধা। টাচস্ক্রিনযুক্ত ডিভাইসের জন্য ইন্টারনেট এক্সপে্লারার ১০ ব্রাউজারটিকে এ সংস্করণটির সঙ্গে যুক্ত করেছে মাইক্রোসফট।মাইক্রোসফট জানায়, এখন পর্যন্ত সবচেয়ে বেশি পরীক্ষা চালানো অপারেটিং সিস্টেমের নাম উইন্ডোজ ৮। উইন্ডোজ ৯৫-এর পর উইন্ডোজ ৮-এর নকশাতেই সবচেয়ে বেশি পরিবর্তন করা হয়েছে। এর আগে ২৯ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে উইন্ডোজ ৮-এর পরীক্ষামূলক সংস্করণ বা বেটা সংস্করণটি উন্মুক্ত করেছিল মাইক্রোসফট। উলে্লখ্য, উইন্ডোজ ৭ বাজারে ছাড়ার তিন বছর পর উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের কনজুমার প্রিভিউ উন্মুক্ত করেছে মাইক্রোসফট।ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ ও ট্যাবলেট প্ল্যাটফর্মের জন্য তৈরি এ অপারেটিং সিস্টেমটি স্বল্প ক্ষমতার বা কম শক্তিতে চলে এমন মাইক্রোপ্রসেসর উপযোগী। এআরএম প্রসেসর উপযোগী উইন্ডোজ ৮-এ যুক্ত হয়েছে নতুন ইউজার ইন্টারফেস, টাচ বা স্পর্শ প্রযুক্তি, স্কাইড্রাইভ, অ্যাপস্টোরসহ বেশকিছু নতুন ফিচার। অবশ্য এ পদ্ধতিতে মাইক্রোসফটের পুরোনো অ্যাপি্লকেশনগুলোও চলবে। পাশাপাশি উইন্ডোজ ৮ অ্যান্ড্রয়েড ও অ্যাপলের জন্য তৈরি অ্যাপি্লকেশনগুলোও সমর্থন করবে। এতে আরও থাকছে টাচ কিবোর্ড। দ্রুতগতিতে টাইপ করার সুবিধার্থে উইন্ডোজ ৮-এ যুক্ত হয়েছে একাধিক ফিচার। উইন্ডোজ ৮-এ যুক্ত হয়েছে ক্লাউড পদ্ধতিও। ক্লাউড পদ্ধতিটির নাম দেয়া হয়েছে স্কাইড্রাইভ।মাইক্রোসফটের দীর্ঘদিনের ব্যবহূত উইন্ডোজের লোগোতে পরিবর্তন এসেছে উইন্ডোজ ৮-এর ডিসপে্লতে। এ ছাড়া মেট্রো নামের নতুন একটি ইন্টারফেসও যুক্ত হয়েছে। মেট্রো হচ্ছে, উইন্ডোজ ৭-এ থাকা টাইলসভিত্তিক ইন্টারফেসের মতো। এতে প্রথাগত অ্যাপি্লকেশন মেনু্যর পরিবর্তে হোমস্ক্রিন থেকে অ্যাপি্লকেশন চালানো যায়।২০১১ সালের ১৩ সেপ্টেম্বর বিল্ড ডেভেলপার্স কনফারেন্সে উইন্ডোজ ৮ বিষয়ে তথ্য দিয়েছিলেন স্টিভেন সিনোফস্কি। উইন্ডোজ ৮-এর চূড়ান্ত সংস্করণ কবে নাগাদ বাজারে ছাড়া হবে সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি মাইক্রোসফট। তবে প্রযুক্তি বিশে্লষকেরা ধারণা করছেন, অক্টোবর মাস নাগাদ উইন্ডোজ ৮ চূড়ান্তভাবে বাজারে আসবে।উইন্ডোজ ৮ কনজুমার প্রিভিউ ডাউনলোড করা যাবে http://windows.microsoft.com/en-US/windows-8/release-preview∏এই লিংক থেকে।