উইন্ডোজেই থাকবে নকিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্টফোন তৈরির ক্ষেত্রে মাইক্রোসফটের উইন্ডোজকেই ভরসা মানছে ফিনল্যান্ডের নকিয়া। ১৪ আগস্ট নকিয়ার প্রধান নির্বাহী স্টিফেন ইলোপ নকিয়া ও মাইক্রোসফটের বন্ধন অটুট থাকার নিশ্চয়তা দিয়ে বলেছেন, স্মার্টফোন বাজারে নকিয়াকে টিকে থাকার সংগ্রাম করতে হলেও উইন্ডোজ প্ল্যাটফর্মের সঙ্গেই থাকবে প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর নতুন স্মার্টফোন বাজারে আনার ইঙ্গিত দিয়েছেন স্টিফেন ইলোপ। ইলোপ জানিয়েছেন, `বর্তমানে অ্যান্ড্রয়েড, অ্যাপল ও উইন্ডোজের স্মার্টফোন যুদ্ধে আমাদের অবস্থান পরিস্কার। আমরা উইন্ডোজের সঙ্গেই থাকব।' প্রযুক্তি বিশে্লষকেরা জানিয়েছেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন নির্মাতা নকিয়া স্মার্টফোন বাজারে অ্যাপল ও স্যামসাংয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকার লড়াই করে যাচ্ছে।