উইন্ডোজ আটে শাটডাউন সহজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমে এ পুরোনো প্রায় সব শর্টকাট পদ্ধতিই ব্যবহার করা যায়। তাই কম্পিউটার বন্ধ করতে পুরোনো পদ্ধতি অবলম্বন করে করা যাবে। এ জন্য ডেস্কটপের ফাঁকা স্থানে রাইট ক্লিক করে New>Shortcut নির্বাচন করে Location ঘরে shutdown.exe -s -t 00 লিখলে কম্পিউটার বন্ধ হবে এবং shutdown.exe -h -t 00 লিখে নেক্সট চেপে পরের ঘরে যথাক্রমে Shutdown এবং Hibernate লিখে Finish বোতাম চাপলে সেটি বন্ধ এবং হাইবারনেট মুডে চলে যাবে। হাইবারনেট কম্পিউটারের জন্য বিদ্যুৎসাশ্রয়ী সুবিধা, যেটি মাইক্রোসফট অপারেটিং সিস্টেমে বহুল ব্যবহূত। —মো. রাকিবুল হাসান