মাইক্রোসফট করপোরেশনের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০-এ আসছে বিস্তর পরিবর্তন। উইন্ডোজ ৮ বা ৮.১ ব্যবহারকারীরা সহজে লগ-ইন পর্দা থেকেই এক ইউজার অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে বা পাসওয়ার্ড বক্স দেখা বা প্রোফাইলের ছবি পরিবর্তন করতে পারতেন। কিন্তু হুট করে উইন্ডোজ ১০ ব্যবহার করতে গিয়ে এ সুবিধা পাবেন না। তবে উইন্ডোজের রেজিস্ট্রিতে একটু পরিবর্তন এনে এ সুবিধা নেওয়া যাবে।
রেজিস্ট্রি খুলতে রান চালু করতে হবে। তাই Win+R চেপে রান আনুন এবং এখানে regedit লিখে ওকে চাপুন। এবার রেজিস্ট্রির বাঁ পাশের তালিকার HKEY_LOCAL_MACHINE-এ ক্লিক করে SOFTWARE খুলুন। এখানে Microsoft-এ ক্লিক করে Windows থেকে CurrentVersion-এ ক্লিক করে আবার Authentication-এ ক্লিক করুন।
আবার LogonUI-তে ক্লিক করে TestHooks-এ ক্লিক করুন। এবার ডান পাশের Threshold রেজিস্ট্রিতে রাইট ক্লিক করে এখানের DWORD (32-bit) বা DWORD (64-bit) এর Value 1 বদলে ০ লিখে ওকে চাপুন। কম্পিউটার আবার চালু করলে পরিবর্তনটি দেখতে পাবেন অথবা Win+L চেপেও দেখা যাবে।