উইন্ডোজ আরটি বাতিল করছে মাইক্রোসফট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্যাবলেটের জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমের আরটি সংস্করণ এনেছিল বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। ট্যাবলেটের ক্ষেত্রে উইন্ডোজের এই সংস্করণটি জনপ্রিয় হয়নি বলে এখন সংস্করণটিকে বাতিলের খাতায় ফেলে দিচ্ছে প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে সিএনএন।
মাইক্রোসফটের ট্যাবলেট যুগের সূচনায় উইন্ডোজ আরটি সংস্করণ ভূমিকা রাখবে বলে মনে করেছিল মাইক্রোসফট। কিন্তু এই সংস্করণটিতে দুটি মারাত্মক সমস্যা ছিল। এর মধ্যে একটি হচ্ছে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনের অনুপস্থিতি, আরেকটি হচ্ছে এর অজনপ্রিয় নকশা। এ দুটি সমস্যার কারণে গ্রাহকদের কাছে আরটি-নির্ভর ট্যাবলেটও আশানুরূপ জনপ্রিয় হয়নি। গত বছরে আরটি-নির্ভর সারফেস ট্যাবলেটের কারণে মাইক্রোসফটের ৯০ কোটি মার্কিন ডলার লোকসান হয়েছে। এই সংস্করণটি জনপ্রিয় অনেক অ্যাপ্লিকেশন সমর্থন করে না।