উইন্ডোজ এক্সপি নিয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮ এপ্রিল থেকে উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেমের জন্য সেবা বন্ধ করে দিতে যাচ্ছে মাইক্রোসফট। এক্সপি ব্যবহার করে কেউ যেন ক্ষতির মুখোমুখি না হন, সে জন্য গত ২৩ মার্চ ঢাকার সাভারে অনুষ্ঠিত হয়েছে ‘মাইক্রোসফট বুট ক্যাম্প’ শীর্ষক এক কর্মশালা। ব্যবহারকারীদের আগাম সতর্ক করতে এবং উইন্ডোজ-৮ ও ৮.১ এবং অফিস ৩৬৫ নিয়ে এ আয়োজন করে মাইক্রসফটের পরিবেশক কম্পিউটার সোর্স।
দুই পর্বের এই কর্মশালায় অংশগ্রহণ করেন মাইক্রসফট সফটওয়্যার বিক্রেতা ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এক্সপির নানা ঝুঁকি এবং তা থেকে উত্তরণের উপায় বিষয়ে কথা বলেন কম্পিউটার সোর্সের মাইক্রসফট পণ্য ব্যবস্থাপক আবু তারেক আল কাইয়্যুম, রাজীব তানিম ও মনিরুজ্জামান। এ ছাড়া বক্তব্য দেন মাইক্রোসফট বাংলাদেশের পার্টনার সেলস এক্সিকিউটিভ রুমেসা হোসেন, প্রযুক্তি উপদেষ্টা আবু সালেহ মুহাম্মদ রাশেদুজ্জামান ও পার্টনার অ্যাকাউন্ট ব্যবস্থাপক আরিফ হোসাইন। দিনব্যাপী এ কর্মশালায় কম্পিউটার ব্যবহারকারীদের নিরাপদ থাকার জন্য মাইক্রোসফট উইন্ডোজ-৮ ও ৮.১, সিস্টেম বিল্ডারদের মাইক্রোসফট ওইএম এবং করপোরেট পর্যায়ে পেপার লাইসেন্স সফটওয়্যার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। —বিজ্ঞপ্তি