উইন্ডোজ ট্যাব আনছে এইচটিসি
উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমনির্ভর ১২ ইঞ্চি ও ৭ ইঞ্চি মাপের দুইটি ট্যাবলেট বাজারে আনার পরিকল্পনা করেছে তাইওয়ানের ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি। এইচটিসির ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ অনলাইন।প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, বর্তমানে ট্যাবলেট কম্পিউটারের বাজার ছয় হাজার কোটি মার্কিন ডলারেরও বেশি। এ বিশাল বাজারে অ্যাপল ও গুগলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে মাইক্রোসফট। মাইক্রোসফটের অপারেটিং সিস্টেমনির্ভর ট্যাবলেট বাজারে এনে এ প্রতিযোগিতায় নাম লেখাতে যাচ্ছে এইচটিসি।বাজার গবেষণা প্রতিষ্ঠান এনপিডি জানিয়েছে, ২০১৫ সাল নাগাদ ট্যাবলেট কম্পিউটারের বাজার দ্বিগুণ হয়ে যাবে। অর্থাত্ এক হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাবে। এদিকে, আইডিসির তথ্য অনুযায়ী, ২০১২ সালে ট্যাবলেটের বাজারে মাইক্রোসফট ২.৯ শতাংশ দখল করতে পেরেছে। ট্যাবলেট বাজারের বেশির ভাগই অ্যাপল ও গুগলের দখলে।প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, ২০১৩ সালে উইন্ডোজ আরটি নির্ভর এইচটিসির নতুন ট্যাবলেট বাজারে আসবে। এ ট্যাবলেটে এআরএম-এর তৈরি চিপ ব্যবহূত হবে। প্রসঙ্গত, এইচটিসি ট্যাবলেট বাজারে এলে সেটাই হবে সাত ইঞ্চি মাপের উইন্ডোজ আরটি নির্ভর প্রথম ট্যাবলেট।