উইন্ডোজ ট্রান্সফরমার আনছে আসুস (ভিডিও)
যাঁরা মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮ নির্ভর ট্যাবলেট বা ল্যাপটপ কিনতে চান, তাঁদের জন্য দারুণ এক চমক নিয়ে আসছে কম্পিউটার নির্মাতাপ্রতিষ্ঠান আসুস। এক খবরে টাইম অনলাইন এ তথ্য জানিয়েছে। আসুস এমন একটি পণ্য তৈরি করছে, যা ট্যাবলেট ও ল্যাপটপ দুই-ই হিসেবে ব্যবহার করা যাবে। আসুস জানিয়েছে, ট্রান্সফরমার সিরিজে যুক্ত হবে উইন্ডোজ চালিত এ পণ্যটি।আসুসের নতুন এই ট্রান্সফরমারে থাকবে ডুয়াল বুট পদ্ধতি। অর্থাত্ একই কম্পিউটারে উইন্ডোজ ৮ ও অ্যান্ড্রয়েড চালানো যাবে।উল্লেখ্য, আসুসের তৈরি গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত ট্রিপল ই ট্রান্সফরমার ট্যাবলেট রয়েছে।এদিকে এক খবরে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আসুস ছাড়াও উইন্ডোজ ৮ নির্ভর ট্যাবলেট তৈরি করছে এসার ও তোশিবা। এ দুটি প্রতিষ্ঠান ছাড়া ইলেকট্রনিক পণ্য নির্মাতা এইচপি, ডেল, লেনোভো এবং স্যামসাংও উইন্ডোজ ৮ নির্ভর পণ্য তৈরির কথা জানিয়েছে।