
মাইক্রোসফট করপোরেশনের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০-এ আছে নানা রকম পরিবর্তন। যাঁরা এটির কারিগরি পরীক্ষামূলক সংস্করণ এরই মধ্যে ব্যবহার করছেন তাঁদের জন্য দ্রুত এবং সহজে কাজ করার জন্য কিছু কি-বোর্ড শর্টকাট দেওয়া হলো। সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি আসবে আরও পরে। কি-বোর্ড শর্টকাট মূলত কি-বোর্ডের একাধিক বোতাম চেপে দ্রুত কাজ করার কৌশল।
Win Key +Ctrl + D নতুন ডেক্সটপ খুলবে।
WinKey+Ctrl+F 4 চালু থাকা ডেস্কটপ বন্ধ হবে।
WinKey+A অ্যাকশন সেন্টার চালু হবে।
WinKey +Shift+Right arrow যেকোনো অ্যাপ মনিটরের ডানে সরে যাবে।
WinKey+Shift+Left arrow যেকোনো অ্যাপ মনিটরের বামে সরে যাবে।
WinKey+Tab চালু সব অ্যাপ এবং তৈরি করা অতিরিক্ত ডেস্কটপ দেখা যাবে।
WinKey+Ctrl+Right arrow ডান অংশে তৈরি করা ডেস্কটপ পরিবর্তন করা যাবে।
WinKey+Ctrl+Left arrow বাম অংশে তৈরি করা ডেস্কটপ পরিবর্তন করা যাবে।