উইন্ডোজ প্রধান হলেন জুলি লারসন-গ্রিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোসফট ছেড়ে স্টিভেন সিনোফস্কি বিদায় নেওয়ার পর এ দায়িত্ব পেয়েছেন মাইক্রোসফটের প্রকৌশলী জুলি লারসন-গ্রিন। মাইক্রোসফটের উইন্ডোজ সফটওয়্যার ও হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ থাকবে গ্রিনের অধীনে। তিনি সরাসরি মাইক্রোসফটের প্রধান নির্বাহী স্টিভ বলমারের কাছে জবাবদিহি করবেন।এক খবরে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, জুলি লারসন-গ্রিন ততটা পরিচিত না হলেও মাইক্রোসফটে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। উইন্ডোজ বিভাগের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগে জুলি লারসন-গ্রিন মাইক্রোসফটের প্রোগ্রাম ম্যানেজমেন্ট বিভাগের করপোরেট ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। উইন্ডোজের সঙ্গে জড়িত আছেন এমন এক হাজার ২০০ জন প্রোগ্রাম ব্যবস্থাপক, গবেষক, কনটেন্ট ব্যবস্থাপকেরা তাঁদের কাজের জন্য লারসন গ্রিনের কাছে জবাবদিহি করতেন।লারসন-গ্রিন ওয়েস্টার্ন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ে ডিগ্রি অর্জন করার পরপরই মাইক্রোসফটে যোগদানের চেষ্টা করেন। কিন্তু সেসময় তিনি মাইক্রোসফটে চাকরি পাননি। এরপর তিনি ডেস্কটপ-পাবলিশিং-সফটওয়্যার নির্মাতা আলদুস এর কল লাইন সাপোর্ট টিমের সদস্য হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৯৩ সালে ভিজুয়াল সি++ দলের সদস্য হিসেবে মাইক্রোসফটে যোগ দেন তিনি। সেখান থেকে ইন্টারনেট এক্সপ্লোরার টিম এবং ১৯৯৭ সালে ফ্রন্ট পেজ নিয়ে কাজ করার জন্য অফিস টিমের সঙ্গে যোগ দেন। এখানে তিনি প্রোগ্রাম ম্যানেজারের দায়িত্ব পান। পরবর্তীতে তিনি অফিস এক্সপি, অফিস ২০০৩ এবং অফিস ২০০৭ এর ইউজার ইন্টারফেস ডিজাইন বিভাগটি পরিচালনা করেন।নতুন দায়িত্বে মাইক্রোসফটকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন জুলি।