উইন্ডোজ ফোনে টাচ বান্ধব অফিস অ্যাপস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইন্ডোজ ফোনে টাচ বান্ধব অফিস অ্যাপস উন্মুক্ত করেছে মাইক্রোসফট।
উইন্ডোজ ফোনে টাচ বান্ধব অফিস অ্যাপস উন্মুক্ত করেছে মাইক্রোসফট।

উইন্ডোজ ফোন ব্যবহারকারীদের জন্য টাচ বান্ধব অফিস অ্যাপস উন্মুক্ত করল মাইক্রোসফট। এখন উইন্ডোজ ফোন ব্যবহারকারীরা টাচ কমান্ড দিয়েই ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেল ডকুমেন্ট তাদের ফোনে ব্যবহার করতে পারবেন। এ ছাড়াও এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ডকুমেন্ট স্থানান্তর করার বিশেষ সুবিধাও পাবেন। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
টাচ বান্ধব অ্যাপ্লিকেশন সুবিধাটি শুরুতে পরীক্ষামূলকভাবে চালু করেছে মাইক্রোসফট। শুরুতে মাইক্রোসফট একে বলছে অফিস ইউনিভার্সাল অ্যাপস। এ মাসের শেষ নাগাদ এই অ্যাপের পূর্ণ সংস্করণ ডাউনলোড করা যাবে।
মাইক্রোসফট ইতিমধ্যে অ্যাপলের আইপ্যাড ও আইফোন ও গুগলের অ্যান্ড্রয়েডচালিত ট্যাবের জন্য টাচ বান্ধব অ্যাপ্লিকেশন সুবিধা উন্মুক্ত করেছে। আইওএস ও অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তার কারণে ওই প্ল্যাটফর্ম দুটিতে আগে অফিস অ্যাপস উন্মুক্ত করেছে মাইক্রোসফট। মাইক্রোসফটের এই সফটওয়্যারের বেসিক ফাংশনগুলো বিনা মূল্যে ব্যবহার করা যাবে। কিন্তু উন্নত সম্পাদনার ফিচার পেতে জলে অফিস ৩৬৫ এর জন্য সাবক্রিপশন করতে হবে। অফিস ৩৬৫ হচ্ছে মাইক্রোসফট অফিসের ক্লাউডভিত্তিক সংস্করণ।
এ বছরের শেষ নাগাদ ডেস্কটপের জন্য নতুন অফিস ও নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ উন্মুক্ত করবে মাইক্রোসফট।