উইন্ডোজ ফোনে নকিয়া শীর্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুমিয়া ৫২০
লুমিয়া ৫২০

বর্তমানে উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোনের বাজারের ৯২ শতাংশ নকিয়ার দখলে। বাজার গবেষণা প্রতিষ্ঠান অ্যডডুপ্লেক্সের তথ্য অনুযায়ী, নকিয়ার জন্য ২০১৩ সালের শেষদিকটা ইতিবাচক ভাবেই শেষ হয়েছে। বছরের শেষ নাগাদ নকিয়া উইন্ডোজ ফোনের ৯২.১ শতাংশ দখলে রাখতে পেরেছে।

অ্যাডডুপ্লেক্সের তথ্য অনুযায়ী, উইন্ডোজ ফোনের বাজারে জনপ্রিয় স্মার্টফোন হিসেবে স্থান ধরে রেখেছে নকিয়ার সাশ্রয়ী দামের স্মার্টফোন ‘লুমিয়া ৫২০’ মডেলটি। উইন্ডোজ ফোনের বাজারের ৩৯.৩ শতাংশ লুমিয়া ৫২০ স্মার্টফোনটির।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেক ক্রাঞ্চের তথ্য অনুযায়ী, ২০১৩ সাল থেকেই ক্রমশ উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেমটি জনপ্রিয় হচ্ছে।