উইন্ডোজ ফোনের প্রোগ্রাম তৈরির প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক্রোসফট বাংলাদেশের সহযোগিতায় প্রিয় ডট কম বাংলাদেশে উইন্ডোজ মোবাইল ফোনের উপযোগী প্রোগ্রাম (অ্যাপ্লিকেশন) তৈরির প্রতিযোগিতা আয়োজন করেছে। ‘উইন্ডোজ ফোন অ্যাপ্লিকেশন কনটেস্ট’ নামের এ প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জনকারী পাবেন এক লাখ টাকা। আরও নয়টি পুরস্কার আছে। প্রতিযোগীদের প্রশিক্ষণও দেওয়া হবে। আগামী ২৬ মার্চের মধ্যে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। ওয়েব: http://tech.priyo. com/wpappcon।ই-মেইল: [email protected]। —বিজ্ঞপ্তি