উইন্ডোজ ফোনের প্রোগ্রাম তৈরির প্রতিযোগিতা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোসফট বাংলাদেশ ও ওয়েবপোর্টাল প্রিয় ডট কমের আয়োজনে গত শনিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা মোবাইল ফোনের জন্য প্রোগ্রাম (অ্যাপ্লিকেশন) তৈরির প্রতিযোগিতা ‘উইন্ডোজ ফোন অ্যাপ কনটেস্ট’। রাজধানীর আগারগাঁওয়ে ২৫০ জন পেশাদার প্রোগ্রামার ও শিক্ষার্থী এতে অংশ নেন। সম্মিলিতভাবে ‘হ্যালো ওয়ার্ল্ড!’ উচ্চারণ করে প্রতিযোগিতার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন প্রিয় টেকের সম্পাদক জাকারিয়া স্বপন। তিনি বলেন, ‘আমাদের দেশের তরুণদের আছে আন্তর্জাতিক মানের দক্ষতা। এ দক্ষতা আমাদের কাজে লাগাতে হবে, বিশ্বকে জানাতে হবে।’ খবর বিজ্ঞপ্তির।অনুষ্ঠানে মাইক্রোসফট বাংলাদেশের ডেভেলপার ইভাঞ্জালিস্ট অমি আজাদ বোঝান উইন্ডোজ ফোনের গুরুত্ব। আইডিসি এবং গার্টনার প্রতিবেদনের বরাতে তিনি জানান, ২০১৫ সালে স্মার্টফোনে এক নম্বর অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যানড্রয়েড, এর পরই থাকবে উইন্ডোজ। অ্যাপ্লিকেশন তৈরির ব্যাপারে বিস্তারিত জানান ব্রিটিশ টেলিকমের সফটওয়্যার নির্মাতা তানযিম সাকিব। প্রতিযোগিতায় এখনো নিবন্ধন করা যাবে। ওয়েব: http://tech.priyo.com/wpappcon ।