উইন্ডোজ মেনুর পুরোনো রূপ ফিরে পেতে

কনটেক্সট মেনুছবি : স্ক্রিনশট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন স্টার্ট মেনু, সেটিংস, ফাইল এক্সপ্লোরার এবং কনটেক্সট মেনুতে বেশ বড় পরিবর্তন করা হয়েছে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে। মাউসের ডান বাটনে ক্লিক করে চালু হওয়া কনটেক্সট মেনুতে মেনু বড় পরিবর্তন হওয়ায় অনেকেই বেশ ঝামেলায় পড়েন। চাইলেই এ কনটেক্সট মেনুকে উইন্ডোজ ১০ বা আগের সংস্করণের আদলে বদলে নেওয়া সম্ভব।

কমান্ড অপশন
ছবি : স্ক্রিনশট

এ জন্য প্রথমে সার্চবারে cmd লিখতে হবে। যে ফলাফল আসবে, সেটার ওপর মাউসের ডান ক্লিক করে Run as administrator অপশন নির্বাচন করতে হবে। ইউজার কন্ট্রোল স্ক্রিন এলে সেখানে yes অপশন নির্বাচন করতে হবে। এবার কমান্ড প্রম্পটে reg add HKCU software\Classes\CLSID\{86ca1aa0-34aa-4e8b-a509-50c905bae2a2}nprocServer32 /ve /d “” /f কমান্ডটি হুবহু লিখে কি–বোর্ডের এন্টার চাপতে হবে। এটি উইন্ডোজের রেজিস্ট্রিতে কনটেক্স মেনুর জন্য প্রয়োজনীয় ‘কি’ তৈরি করে দেবে।

কমান্ড অপশন
ছবি : স্ক্রিনশট

‘কি’ রেজিস্ট্রিতে যোগ হয়ে গেলে The operation completed successfully বার্তা দেখা যাবে। এরপর কমান্ডটি আবার কপি করে কমান্ড প্রম্পটে পেস্ট করলেই নতুন কনটেক্স মেনু নিষ্ক্রিয় হয়ে ক্লাসিক ডিফল্ট কনটেক্স মেনু চালু হবে। চাইলে কমান্ডটি লিখে এন্টার কি চাপলেও একই সুবিধা পাওয়া যাবে। এরপর কমান্ড প্রম্পটকে বন্ধ করে উইন্ডোজ এক্সপ্লোরারে গিয়ে মাউসের ডান বাটন ক্লিক করলে উইন্ডোজ ১০ বা আগের সংস্করণে থাকা কনটেক্সট মেনু দেখা যাবে।