উইন্ডোজ সার্ভারে বিশেষ ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোসফটের উইন্ডোজ সার্ভারে ১০ শতাংশ এবং মাইক্রোসফট অফিস ২০১০ প্লাস লাইসেন্স সফটওয়্যারের সঙ্গে সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড় ঘোষণা করেছে কম্পিউটার সোর্স। ক্ষুদ্র ও মাঝারি করপোরেট গ্রাহকদের জন্য ২১ মার্চ রাতে আয়োজিত ‘মাইক্রোসফট-কম্পিউটার সোর্স রোড শো’ শীর্ষক সেমিনারে প্রতিষ্ঠানটি এই অফার ঘোষণা করে। প্রথমবারের মতো কম্পিউটার সোর্সের সঙ্গে যৌথভাবে বাংলাদেশে নিজেদের প্রফেশনাল কার্যক্রম শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন মাইক্রোসফট বাংলাদেশের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট আতিকুর রহমান। সেমিনারে মাইক্রোসফটের বিভিন্ন ধরনের সফটওয়্যারের বিশেষত্বের ওপর পাঁচটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করা হয়।