উইন্ডোজ ১০–এর অ্যান্টিভাইরাস সরানো কঠিন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক্রোসফট ডিফেন্ডার
ছবি: মাইক্রোসফটের সৌজন্যে

মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে একেবারে নিখুঁত অপারেটিং সিস্টেম বলা চলে না। তবে এতে বিল্ট-ইন ডিফেন্ডার অ্যান্টিভাইরাস নিয়ে অভিযোগ করা কঠিন। এটি ব্যবহারকারীর পিসি ব্যবহারের অভিজ্ঞতায় কোনো প্রভাব না ফেলেই ঠিকমতো কাজ করে। উইন্ডোজ পিসিতে থার্ড পার্টি অ্যান্টিভাইরাস প্রোগ্রামের প্রয়োজনীয়তা কমিয়ে দিয়েছে। তবে মাইক্রোসফটের টুলটি ব্যবহারকারীর পক্ষে নিষ্ক্রিয় করা কঠিন।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক রাডার জানিয়েছে, উইন্ডোজ ১০ অ্যান্টিভাইরাস সফটওয়্যার আর সহজে সরিয়ে ফেলা যাবে না। মাইক্রোসফটের পক্ষ থেকে উইন্ডোজ ১০ অ্যান্টিভাইরাস ডিঅ্যাবল বা বন্ধ করার কাজটি কঠিন করে দেওয়া হয়েছে।

ভাইরাস, ম্যালওয়্যার ও ইন্টারনেটের অন্যান্য ঝুঁকি থেকে সুরক্ষার মাইক্রোসফট ডিফেন্ডারের বর্তমান সংস্করণ ভালো কাজ করে। তবে এটি নিষ্ক্রিয় করার অনেক কারণও আছে।
বলেন বিশেষজ্ঞরা

মাইক্রোসফট ডিফেন্ডার বা উইন্ডোজ ডিফেন্ডার নামে অ্যান্টিভাইরাসটি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের সঙ্গে বিল্ট ইন থাকে। এ সফটওয়্যারটি আগে সহজে সরানো গেলেও এখন তা সহজে সরছে না। বিশেষজ্ঞরা বলেন, ভাইরাস, ম্যালওয়্যার ও ইন্টারনেটের অন্যান্য ঝুঁকি থেকে সুরক্ষার মাইক্রোসফট ডিফেন্ডারের বর্তমান সংস্করণ ভালো কাজ করে। তবে এটি নিষ্ক্রিয় করার অনেক কারণও আছে।

অ্যান্টিভাইরাসটির রিয়েল টাইম প্রটেকশন বন্ধ করে রাখলেও এটি স্বয়ংক্রিয়ভাবে পরে চালু হয়ে যায়। এর বাইরে রেজিস্ট্রি থেকে এটি নিষ্ক্রিয় করা যায়। এখন উইন্ডোজ ১০ আগস্ট ২০২০ সংস্করণে সেটিংসে পরিবর্তন এনে এটি নিষ্ক্রিয় করার সুযোগ বন্ধ

করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীকে অনেকটাই জোর করে ডিফেন্ডার ব্যবহার করতে বাধ্য করছে মাইক্রোসফট। মাইক্রোসফট চাইছে সবাই তাদের নিজস্ব অ্যান্টিভাইরাস ব্যবহার করুক। তবে অন্য অ্যান্টিভাইরাস ব্যবহারের সুযোগ পুরোপুরি বন্ধ করেনি।


যাঁরা পিসি পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে চালাতে চান, তাঁদের জন্য মাইক্রোসফটের অ্যান্টিভাইরাস ব্যবহারের বাধ্য করা অনেকটাই বিরক্তির কারণ হয়ে উঠছে।

মাইক্রোসফট জানিয়েছে, অন্য কোনো অ্যান্টিভাইরাস পিসিতে শনাক্ত করলে মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাস স্বয়ংক্রিয়ভাবে কাজ করা বন্ধ করে দেয়। অর্থাৎ ব্যবহারকারী চাইলে অন্য অ্যান্টিভাইরাস উইন্ডোজ চালাতে পারবেন, যা মাইক্রোসফট ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষ বাধাবে না।