উইন্ডোজ ৭-এর ব্যবহারকারী মাত্রই জানেন যে উইন্ডোজ ৭-এ কিছু ডিফল্ট থিম আগে থেকেই দেওয়া থাকে। এসব থিমের ভেতরেই উইন্ডোজ ৭-এর নিজস্ব ওয়ালপেপার, সাউন্ড, আইকন, টাস্কবার ইত্যাদি সাজানো থাকে। এ নির্দিষ্ট সংখ্যক থিমের বাইরে অন্য কোনো থিম ব্যবহার করতে চাইলে সেটা ডাউনলোড করে নিতে হয় ইন্টারনেট থেকে। কিন্তু আপনি কি জানেন আপনার অজান্তেই আপনার পিসিতেই আরও পাঁচ পাঁচটি থিম লুকিয়ে রেখেছে উইন্ডোজ! হ্যাঁ, একেবারে সত্যি কথা। এখন শুধু একটু কষ্ট করে মিনিট পাঁচেক সময় দিন নিজের উইন্ডোজ ৭ পিসিতে। প্রথমে স্টার্ট থেকে সার্চ বারে গিয়ে :\Windows\Globalization\MCT লিখুন। এবার এন্টার চাপুন। তাহলে নতুন একটি উইন্ডো খুলবে। নতুন উইন্ডোতে পাঁচটি ফোল্ডার দেখতে পাবেন। এবারে প্রথম ফোল্ডারটি মানে MCT-AU ফোল্ডারে ঢুকে Theme –এ ঢুকে AU.theme-এ ক্লিক করুন। তাহলে উইন্ডোজ ৭-এর অস্ট্রেলিয়া থিম ইন্সটল হবে। একইভাবে এক এক করে MCT-CA, MCT-GB, MCT-US, MCT-ZA ফোল্ডারগুলোতে ঢুকে Theme ফোল্ডারে ঢুকে যথাক্রমে CA.theme, GB.theme, US.theme ও ZA.theme ফাইলগুলোতে ক্লিক করুন তাহলে বাকি চারটি থিমও ইন্সটল হয়ে যাবে আপনার পিসিতে। এই থিম চারটি হলো থিম কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকা নিয়ে।—ফয়সাল হাসান