উইন্ডোজ ৭ চালিত ফুজিত্সুর নতুন ল্যাপটপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম-চালিত ফুজিত্সুর নতুন একটি ল্যাপটপ কম্পিউটার নিয়ে এসেছে কম্পিউটার সোর্স। এ-১২২০ মডেলের এ কম্পিউটারে ইন্টেলের কোর টু ডুয়ো প্রসেসর (২.২ গিগাহার্টজ) ব্যবহার করা হয়েছে। আরও আছে ২ গিগাবাইট র্যাম, ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ১৫.৬ ইঞ্চি পর্দার মনিটর ইত্যাদি। এতে আরও আছে ল্যান, তারহীন ল্যান, ২ মেগাপিক্সেল ক্যামেরা এবং ব্লুটুথ ২.১ সুবিধা। ব্যাটারি একবার চার্জ করলে এটি টানা সাড়ে পাঁচ ঘণ্টা চলে। এর দাম ৭৫ হাজার টাকা। —বিজ্ঞপ্তি