উইন্ডোজ-৭ বিষয়ে ঢাকায় হলো প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি মাইক্রোসফট বাংলাদেশ আয়োজিত ‘উইন্ডোজ-৭ হোয়াট ইজ নিউ?’ প্রতিযোগিতার চূড়ান্ত প্রতিযোগিতা ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ঢাকার নয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতায় বিজয়ী হন এআইইউবির শিক্ষার্থী শাহরিয়ার রহমান শ্রেষ্ঠ বিজয়ী হিসেবে ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা বিমানের টিকিট এবং সিঙ্গাপুরে মাইক্রোসফটের আঞ্চলিক সদর দপ্তর পরিদর্শনের সুযোগ পাবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইক্রোসফট বাংলাদেশের ডেভেলপার ইভানজেলিস্ট অমি আজাদ, প্রকল্প ব্যবস্থাপক এইচ জে উজায়ের খানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। —বিজ্ঞপ্তি