উইন্ডোজ ৮ অনুমোদিত মাদারবোর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসুসের পি৮জেড৭৭-এম মডেলের নতুন মাদারবোর্ড বাজারে এসেছে। ইন্টেল জেড৭৭ চিপসেটের এই মাদারবোর্ডটি উইন্ডোজ ৮ অনুমোদিত। মাদারবোর্ডটি ইন্টেল তৃতীয় প্রজন্ম কোর প্ল্যাটফর্মের প্রসেসর, দ্বিতীয় প্রজন্ম কোরআই-৭, কোরআই-৫, কোরআই-৩ প্রভৃতি প্রসেসর সমর্থন করে। গ্রাফিক্সের সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করতে এতে রয়েছে বিল্ট-ইন গ্রাফিক্স প্রসেসর, এনভিডিয়া কোয়াড-জিপিইউ এসএলআই এবং এএমডি কোয়াড-জিপিইউ ক্রসফায়ারএক্স প্রযুক্তির পিসিআই এক্সপ্রেস ৩.০ স্লট। এ ছাড়া মাদারবোর্ডটিতে রয়েছে ৮-চ্যানেল অডিও, গিগাবিট ল্যান, চারটি ইউএসবি ৩.০ পোর্ট, ডুয়াল চ্যানেল ডিডিআর-৩ র্যাম সমর্থন। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের বাজারে আনা মাদারবোর্ডটির দাম ১৩ হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি