উইন্ডোজ ৮-এর কিছু কৌশল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোসফট উইন্ডোজ ৮-এ রয়েছে নানা ধরনের নতুন সুবিধা। কাজের প্রয়োজনে এসব সুবিধা বেশ উপকারী। নানা ধরনের সুবিধার মধ্যে রয়েছে:
লক পর্দা অচল করা: লক পর্দা অচল রাখতে Win key + R চেপে রানে গিয়ে এখানে REGEDIT লিখে এন্টার করুন। এই ডিরেক্টরি খুঁজে নিন HKEY^LOCAL^MACHINE>SOFTWARE>Policies>Microsoft>Windows>Personalization (Personalization না থাকলে নতুন করে তৈরি করুন)। বাঁয়ের দিক থেকে Personalization-এ ক্লিক করে New > DWORD Value গিয়ে NoLockScreen নামে একটি ডি-ওয়ার্ড বানিয়ে নিন। এবার NoLockScreen দুই ক্লিক করে খুলে Value ঘরে 1 লিখে OK করলে পরবর্তীতে কম্পিউটার চালু হলে আর লক পর্দা আসবে না। আবার আনতে চাইলে Value ঘরে 0 লিখে দিতে হবে।
গেম ফোল্ডার: Start screen-এ game আইকনে রাইট ক্লিক করে নিচে থেকে Open file location নির্বাচন করলে ইনস্টল থাকা গেম খুঁজে নেওয়া যাবে।
সব ফোল্ডার দেখা: কম্পিউটারে ক্লিক করে View > Options-এ গিয়ে Show all folders-এ টিক চিহ্ন দিয়ে OK চাপলে সব ফোল্ডার দেখা যাবে। —মো. রাকিবুল হাসান