উইন্ডোজ ৮ সমর্থন করবে নর্টন ২০১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যান্টি ভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান সিমানটেক সম্প্রতি নর্টন অ্যান্টি ভাইরাসের নতুন সংস্করণ উন্মুক্ত করেছে। ‘নর্টন অ্যান্টি-ভাইরাস ২০১৩’ বেটা সংস্করণটি উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম সমর্থন করবে। সিমানটেক জানিয়েছে, বটনেট আক্রমণ ঠেকাতে নতুন এই অপারেটিং সিস্টেম শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা ‘ফায়ারওয়াল’ তৈরি করবে।সিমানটেক জানিয়েছে, নর্টন অ্যান্টিভাইরাসের নতুন সংস্করণে রয়েছে উন্নত ফায়ার ওয়াল প্রযুক্তি, স্মার্ট ব্যান্ডউইথ মনিটরিং ও উইন্ডোজ ৮ সমর্থন সুবিধা। নতুন এই অ্যান্টিভাইরাস বর্তমানে ডাউনলোডের জন্য পাওয়া যাচ্ছে। ডাউনলোডের ঠিকানা http://us.norton.com/beta/