উইন্ডোজে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যান্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেমের অনেক অ্যাপ্লিকেশন মাইক্রোসফটের জনপ্রিয় ডেস্কটপ অপারেটিং সিস্টেম উইন্ডোজে ব্যবহার করা যাবে। অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি) ও ব্লুস্ট্যাকস নামের দুটি প্রতিষ্ঠান যৌথভাবে উইন্ডোজের জন্য উপযোগী অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরির কাজ করছে। এ খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।এএমডি চিপ নির্ভর উইন্ডোজ ডেস্কটপ ও ট্যাবলেটে ‘অ্যাপজোন প্লেয়ার’ নামের একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনকে উইন্ডোজ অ্যাপ্লিকেশন হিসেবে ব্যবহার করা যাবে। ‘অ্যাপজোন প্লেয়ার’ তৈরি করতে এএমডি ও ব্লুস্ট্যাকস একসঙ্গে কাজ করছে। এ অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ৫ লাখেরও বেশি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন উইন্ডোজের অ্যাপ্লিকেশন হিসেবে ব্যবহার করা সম্ভব হবে। এ প্রসঙ্গে এএমডি কর্তৃপক্ষ জানিয়েছে, এএমডি চিপ নির্ভর উইন্ডোজ৭ ও উইন্ডোজ৮ ডেস্কটপ, ল্যাপটপ ও ট্যাবলেট কম্পিউটারের জন্য ব্লুস্ট্যাকসের তৈরি অ্যাপ্লিকেশনটি প্রি-লোড করে দেবে চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি। উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমনির্ভর কম্পিউটারে অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারের উপযোগী করতে প্রসেসর এবং গ্রাফিকস কার্ডে নতুন প্রযুক্তি যুক্ত করেছে এএমডি।