উইন্ডোজে আসছে ‘থান্ডারবোল্ট’ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যুক্ত হচ্ছে দ্রুতগতির তথ্য স্থানান্তরের সুবিধা ‘থান্ডারবোল্ট প্রযুক্তি’। ম্যাশেবল জানিয়েছে, উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য এই সুবিধা আনছে ইনটেল। উইন্ডোজে ইউএসবির তুলনায় থান্ডারবোল্ট প্রযুক্তি তথ্য স্থানান্তরের গতিকে দ্রুততর করবে। থান্ডারবোল্টের গতি ইউএসবি ৩.০-এর চেয়েও দ্বিগুণ গতিতে তথ্য স্থানান্তর করতে পারে। বর্তমানে ব্যবহূত ইউএসবি ২.০-এর তুলনায় ইউএসবি ৩.০ দ্রুতগতির। থান্ডারবোল্টের বিশেষত্ব হচ্ছে, একই সঙ্গে সাতটি মনিটর বা হার্ডড্রাইভ সংযুক্ত করার সুবিধা এবং দ্রুতগতির পারফর্মেন্স। উল্লেখ্য, থান্ডারবোল্ট প্রযুক্তিটির সুবিধা কেবল অ্যাপলের তৈরি ম্যাক কম্পিউটারেই জন্যই ছিল।ইনটেল জানিয়েছে, শিগগিরই উইন্ডোজে থান্ডারবোল্ট প্রযুক্তি চলে আসবে। থান্ডারবোল্ট উপযোগী উইন্ডোজের জন্য মাদারবোর্ড তৈরি হলেও এখনো কিছু কাজ বাকি রয়েছে। এখন বেশ কিছু সুবিধা পাওয়ার জন্য উইন্ডোজ রিস্টার্ট করতে হয়। তবে ইনটেল জানিয়েছে, উইন্ডোজের কিছু ড্রাইভার শিগগিরই বের করা হবে, যেগুলো থান্ডারবোল্টের পারফরম্যান্সকে পূর্ণতা এনে দেবে।