উইন্ডোজে বেদনার নীল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি কি কখনো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নীল পর্দার ত্রুটির (ব্লু স্ক্রিন অব ডেথ) সম্মুখীন হয়েছেন? উত্তর হ্যাঁ হলে জেনে রাখুন, এটি বিশ্বের সব উইন্ডোজ ব্যবহারকারীর সবচেয়ে বড় অভিজ্ঞতা। এটি ঘটার সময় কম্পিউটারের সব কার্যক্রম থমকে যায় (হ্যাং) এবং মনিটরে দেখা যায় নীল পর্দা। সেই পর্দাজুড়ে লেখা থাকে ‘Windows has been shut down to prevent damage to your computer’। সাধারণত কম্পিউটারে যন্ত্রাংশ (হার্ডওয়্যার) ও সফটওয়্যারের সমস্যার কারণে এটি হয়ে থাকে। কখনো এ সমস্যার সমাধান কঠিন হয়ে পড়ে। হার্ডওয়্যার ও সফটওয়্যারের কারণে: যন্ত্রাংশের ত্রুটির কারণে এটি ঘটতে পারে। যন্ত্রাংশ সঠিকভাবে কাজ না করলে হঠাৎ করে কম্পিউটারের সব কাজ থমকে যাবে এবং নীল পর্দার সমস্যা তৈরি হবে। তাই দেখে নিতে হবে কোন যন্ত্রাংশ সঠিকভাবে কাজ করছে না। অধিকাংশ কম্পিউটারে থাকা যন্ত্রাংশ একটির সঙ্গে আরেকটির সমন্বয় না থাকলে এমনটা হতে পারে। তাই কম্পিউটার কেনার সময় ভালো মানের যন্ত্রাংশ নিতে হয়। সফটওয়্যারের কারণে হলে বুঝতে হবে উইন্ডোজের রেজিস্ট্রিতে ভাইরাস আক্রমণ করেছে। রেজিস্ট্রিতে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের যাবতীয় কনফিগারেশন, সেটিংস এবং ডেটাবেইসের অপশন জমা থাকে। তাই এখানে ভাইরাস আক্রমণ করলে সরাসরি এমন সমস্যা তৈরি হয়।ভাইরাস ও উইন্ডোজ রেজিস্ট্রি: নীল পর্দার সমস্যা হলে কম্পিউটার বন্ধ করে আবার চালু করুন। চালু হওয়ার সময় F8 চেপে ধরে রাখুন। এখানের তালিকা থেকে Safe mode বেছে নিয়ে এন্টার করুন। কিছুক্ষণ সময় লাগবে উইন্ডোজকে নিরাপদ অবস্থায় নিয়ে যাওয়ার জন্য। কম্পিউটার সেফ মোডে চালু হলে গ্রাফিকস নিম্নমানের পাওয়া যায়, তবে এটা কোনো সমস্যা নয়। এবার কাজ হবে উইন্ডোজের রেজিস্ট্রি এবং ভাইরাস পরিষ্কার করা। এ জন্য নিবন্ধন করা কোনো অ্যান্টিভাইরাস দিয়ে কম্পিউটারে ভাইরাস আছে কি না তা দেখে নিন। C:/ ড্রাইভকে ভালোভাবে স্ক্যান করে নিন। রেজিস্ট্র পরিষ্কার করার জন্য ভালো সি-ক্লিনার সফটওয়্যার www.piriform.com/ccleaner ওয়েব ঠিকানা থেকে এটি নামিয়ে নিয়ে কম্পিউটারে ইনস্টল করে চালু করতে হবে। এবার Registry চেপে Scan for an Issue বোতাম চাপুন। কিছুক্ষণ অপেক্ষা করে Fix selected issues-তে ক্লিক করুন। বার্তা আসলে No চেপে Fixed all issues চাপুন। ডাম্প ফাইলের কারণে: নীল পর্দার ঘটনার জন্য কম্পিউটার হ্যাং করলে ডাম্প ফাইল তৈরি হয়। ডাম্প ফাইল তৈরি হওয়া বন্ধ করে দিলে সিস্টেমের এমন সমস্যার সমাধান করা যেতে পারে। উইন্ডোজ ভিস্তা এবং ৭-এর জন্য Start থেকে Control Panel চালু করে Search বক্সে Advanced লিখুন। সার্চের ফলাফল থেকে View advanced system settings-এ ক্লিক করে, নিচের Startup and Recovery থেকে Settings-এ ক্লিক করুন। Write an event to the system log এবং Automatically Restart-এর টিক চিহ্ন তুলে দিন। Write debugging information থেকে None নির্বাচন করে ok চেপে বের হয়ে আসুন। উইন্ডোজ এক্সপির জন্য মাই কম্পিউটারের properties থেকে advanced ট্যাবে যান। Automatically Restart টিক চিহ্ন তুলে দিন। এখানের Startup & Recovery-এর অধীনের Write debugging information থেকে None নির্বাচন করে ok চেপে বের হয়ে আসুন। —মো. রাকিবুল হাসান