উইন্ডোজের কর্টানা এবার আইওএস-অ্যান্ড্রয়েডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্টানা
কর্টানা

কর্টানার থাবা এবার অ্যান্ড্রয়েড ও আইওএস চালিত ডিভাইসের ওপর পড়তে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। বর্তমানে মাইক্রোসফটের হ্যালো ভিত্তিক ভারচুয়াল অ্যাসিসটেন্ট এই সফটওয়্যারটি কেবল উইন্ডোজ ফোনেই রয়েছে। কর্টানা যদি মাইক্রোসফটের উইন্ডোজ প্ল্যাটফর্মের পাশাপাশি অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে চলে যায় তবে কোনো প্রধান ভারচুয়াল প্রোগ্রামের প্রতিদ্বন্দ্বী ওএসে যুক্ত হওয়ার ঘটনা ঘটবে।
মাইক্রোসফট জানিয়েছে, গুগল প্লে স্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোরে উইন্ডোজের ফোনের নির্দিষ্ট কিছু অ্যাপ উন্মুক্ত করা হচ্ছে। এ বছরের জুন মাসে অ্যান্ড্রয়েডে এবং বছরের শেষ দিকে আইওএস প্ল্যাটফর্মে উন্মুক্ত হতে পারে কর্টানা সফটওয়্যারটি।