উইন্ডোজের বিকল্প অপারেটিং সিস্টেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম অনেকেই ব্যবহার করেন। বাংলাদেশের বেশিরভাগ কম্পিউটারেই এ অপারেটিং সিস্টেম ব্যবহার করতে দেখা যায়। তবে উইন্ডোজের বিকল্প অপারেটিং সিস্টেমও আছে। এর নাম রিঅ্যাক্ট। রিঅ্যাক্ট অপারেটিং সিস্টেমে উইন্ডোজে চালানো যায় এমন যন্ত্রাংশেল চালক সফটওয়্যার (ড্রাইভার) ও অন্য প্রোগ্রাম ব্যবহার করা যায়। এটি মূলত উইন্ডোজ এক্সপি ২০০৩ ওপর ভিত্তি করে তৈরি করা। রিঅ্যাক্ট অপারেটিং সিস্টেম অনেকটা উইন্ডোজের মতোই। বর্তমানে এটি প্রাথমিক আলফা সংস্করণে রয়েছে এবং এর উন্নয়নকাজ চলছে।তাই এখনও এটি উইন্ডোজের সমকক্ষ নয়। রিঅ্যাক্ট অপারেটিং সিস্টেম কম্পিউটারে ইনস্টলকরে বা সরাসরি (লাইভ) সিডি থেকেও চালানো যায়। অপারেটিং সিস্টেমটি www.reactos.org ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নেওয়া যাবে।পাশাপাশি এর বিস্তারিত তথ্য আছে এ সাইটে। —মেহেদী আকরাম