উইফি তুলে নববর্ষ উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যতিক্রমী আয়োজনে বাংলা নববর্ষ পালন করেছে মোবাইল ফোনের জন্য চীনা ইন্টারনেট ব্রাউজার ইউসি। অনেকে মিলে একসঙ্গে তোলা সেলফি বা উইফিসহ শুভেচ্ছা বার্তা কমেন্ট আকারে ফেসবুক পেজে বাংলাদেশি ব্যবহারকারীদের দিতে বলেছিল ইউসি। সেখানে প্রায় ছয় হাজার ব্যবহারকারী ছবি ও বার্তা পাঠিয়েছে।
উইফির এই জনপ্রিয়তা সম্পর্কে ইউসি ওয়েব উদীয়মান বাজারের বিপণন পরিচালক ক্যাথরিন হুয়াং বলেন, ‘আমরা উইফির মাধ্যমে সবাইকে একত্র করার চেষ্টা করছি। #BoishakhWithUC হ্যাশট্যাগের প্রতিযোগিতাটিতে অনেক সাড়া পেয়েছি।’ বাছাই করা উইফি এবং মন্তব্য নিয়ে একটি ভিডিও প্রকাশ করে ইউসি ব্রাউজার যেখানে প্রতিষ্ঠানটির কর্মকর্তারাও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। ভিডিওটি দেখতে: http://bit.ly/BoishakhVideo
বিজ্ঞপ্তি