উইমেন ইন টেকনোলজির এজিএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী তথ্যপ্রযুক্তি পেশাজীবী ও উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ উইমেন ইন টেকনোলজির (বিডব্লিউআইটি) প্রথম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত শনিবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি লুনা শামসুদ্দোহার বক্তব্য দিয়ে এজিএম শুরু হয়। এতে গত এক বছরের কার্যবিবরণী তুলে ধরেন বিডব্লিউআইটির সাধারণ সম্পাদক রিজোয়ানা খান। আর্থিক হিসাব বিবরণী উপস্থাপন করেন সংগঠনটির অর্থ সম্পাদক রুমেসা হোসেন।লুনা শামসুদ্দোহা জানান, স্বল্প সময়ে সংগঠনটি তথ্যপ্রযুক্তি খাতে নারীর অবস্থান সুদৃঢ় করতে ও নারীর অংশগ্রহণ বাড়াতে কাজ করেছে।গত বছরের ২৯ ডিসেম্বর ১৩ জন সদস্যের কার্যনির্বাহী সদস্য নিয়ে এ ফোরাম প্রতিষ্ঠিত হয়। ফোরামে তথ্যপ্রযুক্তি-সংশ্লিষ্ট নারী শিক্ষার্থী, পেশাজীবী ও উদ্যোক্তাদের সমন্বয় রয়েছে। ৩৫ জন প্রতিষ্ঠাতা সদস্যসহ বর্তমানে বিডব্লিউআইটির মোট সদস্য ৮০ জন। —বিজ্ঞপ্তি