উইমেন টেকমেকারসের নারী দিবসের আয়োজন শেষ হলো
বিজ্ঞান ও প্রকৌশলে নারীদের উৎসাহ দিতে চলতি বছরে উইমেন টেকমেকারস বাংলাদেশ ১৪টি বিশ্ববিদ্যালয়ে ১৪টি অনুষ্ঠান শেষ করেছে। রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) আয়োজন করা হয় সমাপনী অনুষ্ঠানের। ইউআইইউয়ের ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার ও কমিউনিকেশন সোসাইটির উদ্যোগে এর আয়োজন করা হয়। খবর বিজ্ঞপ্তির।
বাংলাদেশে মার্কিন দূতাবাসের পাবলিক ডিপ্লোমেসি অফিসার কেলি মিশেল ক্লার্ক বলেন, ‘শুধু প্রযুক্তি নয়, মেয়েদের সব ক্ষেত্রেই সমানভাবে থাকা জরুরি।’ অনুষ্ঠান পরিচালনা করেন উইমেন টেকমেকারসের লিড রাখশান্দা রুখাম। অনুষ্ঠানে নারীদের প্রযুক্তি শিক্ষার জন্য অ্যাপ বেগম ডট কো (begum.co) ছাড়া হয়।
অনুষ্ঠানে ইউআইইউয়ের উপাচার্য ম রেজওয়ান খান, ব্রিটিশ কাউন্সিলের এজ প্রকল্প প্রধান এভান গেইনর, বিডিজবসের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর, প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়ক মুনির হাসান, গ্রামীণফোনের হেড অব ডিজিটাল অ্যান্ড ডিভাইস মুনতাসির হোসেইন ও জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট ফারহানা নাজনিন বক্তৃতা করেন।